editor
প্রকাশিত: 8:01 PM, August 26, 2021

ওসমানীনগরে লিটন হত্যা মামলায় তিন আসামী কারাগারে
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে তুচ্ছু ঘটনার জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত লিটন মিয়া হত্যা মামলায় এজহার ভুক্ত তিন আসামী ও হামলার ঘটনার মূলহোতাদের জেল হাজতে প্রেরন করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে সিলেট সিনিয়র জুডিসিয়াল আমলী আদালত-১ এ হাজির হয়ে আইনজীবির মাধ্যমে জামিন আবেদন করলে আদালতের বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।কারাগারে প্রেরনকৃত আসামীরা হচ্ছেন,উপজেলার তাজপুর ইউনিয়নের চর ইসবপুর গ্রামের মৃত মন্তাজ আলীর পুত্র ময়নূল হক ও তার ভাই জিয়াউল হক ও লতিব মিয়ার পুত্র রুবেল মিয়া।
জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিত ভাবে চলতি বছরের ৮ মে উপজেলার তাজপুর ইউনিয়নের চর ইসবপুর গ্রামের লিটন মিয়ার ওপর অতর্কিত হামলা চালায় তারই প্রতিবেশি একই গ্রামের মৃত মন্তাজ আলীর পুত্র ফয়জুল ও মূয়নূলসহ তাদের সহযোগিরা। এসময় গুরুত্বর আহত অবস্থায় লিটন মিয়াকে উদ্ধার করে প্রথমে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করেন স্থানীয়রা। এ ঘটনায় গত ১২ মে নিহত লিটন মিয়ার ছোট বোন সালমা বেগম বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে অভিযুক্ত করে ওসমানীনগর থানায় একটি মারামারি মামলা দায়ের করলেও অভিযুক্তরা ছিল পলাতক। এদিকে আহত লিটন মিয়ার শারিরিক অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে তাঁকে সিলেট শহরের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ মে মৃত্যুবরণ করেন লিটন। খবর পেয়ে পুলিশ সংশ্লিষ্ট হাসপাতালে গিয়ে সূরতহাল রির্পোট সম্পন্ন করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে। এবং থানায় দায়েরকৃত লিটনের উপর হামলার ঘটনায় মারামারি মামলাটির সাথে হত্যার ধারাটি সংযুক্ত করা হলেও অভিযুক্তদের গ্রেফতারে ব্যার্থ হয়েছে থানা পুলিশ।
বাদি পক্ষের আইনজীবী মো: রহমত আলী লিটন হত্যা মামলার তিন আসামীর জামিন নামঞ্জুরের সত্যতা নিশ্চিত করে বলেন,জামিন প্রার্থনাকারী আসামীদের বিরুদ্ধে হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগ থাকায় আদালতের বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৬/আগষ্ট/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১