editor
প্রকাশিত: 9:21 PM, August 28, 2021

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহারের ভূমিহীনদের ঘর নিমার্ণেও বাধা দিয়েছিলো তুতা
কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাটে পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিকদের প্রাণ নাশের হুমকি প্রদান,লাঞ্চিত সহ ক্যামেরা ছিনিয়ে নেওয়ার ঘটনার মামলায় বর্তমানে জেল হাজতে থাকা চোরা কারবারি মাদক ব্যাবসায়ী তুতা মিয়ার অপকর্ম দিন দিন বেরিয়ে আসছে। কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি শাখা আওয়ামীলীগের সভাপতি হওয়ার পর থেকে নিজ স্বার্থে দলের পদ ব্যাবহার করে ব্যাক্তি স্বার্থ হাসিল করার জন্য তুতা দলকে ব্যাবহার করেছে বলে স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন প্রর্যায়ের নেতাকর্মীরা জানিয়েছেন। চোরা কারবারি কয়েকটি মামলার আসামী এলাকায় নানা অপকর্মের সাথে জড়িত থাকার পাশাপাশি তুতা মিয়া আওয়ামীলীগের নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানী সহ দল ও সরকারের ভাবমূর্তী ক্ষুন্ন হয় এমন অনেক অপকর্মের সাথে জড়িত রয়েছে বলে নেতাকমীরা জানান। সূত্রে জানা যায় মুজিব বর্ষ উপলক্ষে আওয়ামীলীগের সভানেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ন্যায় কানাইঘাটে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে সরকারী অর্থে খাস জায়গায় ঘর নির্মান করে উপজেলা প্রসাশন।
তার মধ্যে তুতার নিজ গ্রাম সীমান্তবন্তী সোনাতন পুঞ্জিগ্রামে প্রথম ধাপে প্রধানমন্ত্রীর উপহারের ৭৫টি ভূমিহীন গৃহহীন পরিবারের ঘর নির্মাণ করা হয়। ঘরের জায়গা অধিকরণ কালে তুতা আওয়ামীলীগের সভাপতি পরিচয় দিয়ে স্থানীয় প্রসাশনকে সেখানে ঘর নির্মাণ না করার জন্য বাধা দিলে উপজেলা প্রসাশনের কঠোর ভূমিকার কারনে তুতা আর এগুতে পারেনি। এর পর সেখানে ঘর নির্মাণ কালে তুতা সরকারী ঘর নির্মাণে প্রতিবন্ধকতা করার জন্য পর্দার আড়াল থেকে নানা ধরনের পায়তারায় লিপ্ত হয়। ঘর নির্মাণ কালে প্রায় ৬০টি গৃহহীন সরকারী ঘরের স্টীলের দরজা,জানালা ১৫টির বেশি পানির মটর ও কয়েকশ ফুট প্লাস্টিকের পাইপ চুরি সহ নির্মাণ কাজের সাথে জড়িত শ্রমিকদের নানা ভাবে ভয়ভীতি দেখানো হয়। ৭৫টি ঘর নির্মাণের শেষের সময় উপজেলা প্রসাশন ঘরের মালামাল চুরির সাথে তুতার হাত রয়েছে বিভিন্ন সূত্রে জানতে পারেন। এর পর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জীর নির্দেশে প্রায় ২মাস পূর্বে সরকারী ঘরের মালামাল চুরির সাথে জড়িত ৩ যুবককে চিহ্নিত করে তাদের আটকসহ মালামাল উদ্ধারের জন্য থানা পুলিশ কে নির্দেশনা দেন নির্বাহী কর্মকর্তা। ৩ যুবককে পুলিশ আটকের পর তাদেরকে থানা থেকে ছাড়িয়ে নিতে নির্বাহী কর্মকর্তাকে বুঝানোর জন্য তুতা মিয়া স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ কয়েকজনকে দিয়ে তদবীর করে ব্যার্থ হয়। পরে সরকারী ঘরের চুরি হওয়া দরজা,জানালা,পানির মটর,পাইপ সহ মালামাল ফিরিয়ে দেওয়ার নিশ্চয়তা দিয়ে তুতা মিয়ার উপস্থিতে থানা থেকে মুচলেকা দিয়ে এ ৩ যুবককে স্থানীয় ২জন ইউপি সদস্যদের জিম্মায় ছাড়িয়া নেওয়া হয়। চুরি হওয়া মালামাল ফিরিয়ে দেওয়ার জন্য ৩ যুবককে থানা থেকে মুচলেকার মাধ্যমে ছাড়িয়ে নেওয়ার বিষয়টি থানায় গিয়ে জানা যায়। ভূমিহীনদের ঘর নির্মানের সাথে জড়িত একজন কর্মকর্তা জানান ভূমিহীনদের ঘরের মালমাল চুরির সাথে তুতার যোগসূত্র রয়েছে কারন এঘটনায় ৩ জন কে পুলিশ আটকের পর তুতা তদবির করে। প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মানের পূর্বে তুতা মিয়া বাধা দেওয়ায় বিষয়টি স্বীকার করে বলেন যারা প্রদানমন্ত্রীর উপহারের ঘর নির্মানে বাধা দিতে পারে তারা দেশ জাতির শত্রু এদের থেকে আমাদের সাবধান হতে হবে। আওয়ামীলীগের কয়েকজন নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন তুতা দলের পদ ব্যাবহার করে এলাকায় যা ইচ্ছা তাই সহ রাষ্ট্রবিরোধী চুরা চালানের সাথে জড়িত রয়েছে। প্রধান মন্ত্রীর উপহারের ঘর নির্মানে সে বাধা দিয়েছে যার কারনে আওয়ামীলীগের মতো সংগঠনে তার থাকার কোন অধিকার নেই। দল থেকে তাকে বহিস্কার করে লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের ইমেজ ফিরিয়ে আনতে হবে। প্রসঙ্গত যে তুতার অপকর্ম খতিয়ে দেখতে উপজেলা আওয়ামীলীগের তদন্ত কমিটি প্রক্রিয়াধীন রয়েছে। শোকের মাস আগস্টের পর তার বিরুদ্ধে তদন্ত পূর্বক সাংগঠনিক ব্যাবস্থা নেওয়া হবে বলে উপজেলা আওয়ামীলীগের সূত্রে জানা গেছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৮/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ