editor
প্রকাশিত: 8:54 PM, September 1, 2021

বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন' সিলেট জেলার উদ্যোগে মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
করোনাকালীন চিকিৎসা সেবা নিশ্চিত করা, কোভিড টেস্ট এর পরিধি বৃদ্ধি করা, ডিসেম্বরের মধ্যে কমপক্ষে ৮০ ভাগ মানুষকে টিকার আওতায় নিয়ে আসা, বিপন্ন মানুষদের জন্য রেশনিং ব্যাবস্থা চালু করা, অবিলম্বে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সহ অন্যান্য দাবিতে “বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন” সিলেট জেলার উদ্যোগে বুধবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, সিলেট জেলার সমন্বয়ক কমরেড সুশান্ত সিনহা সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন পার্টি সিলেট জেলার সদস্য এডভোকেট মহীতোষ দেব মলয়, চা শ্রমিক অধিকার আন্দোলন এর কেন্দ্রীয় আহবায়ক কমরেড হৃদেশ মুদি প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন করোনা পরিস্থিতিতে দেশের নিম্ন আায়ের মানুষ ও ক্ষুদ্র ব্যাবসায়ীরা তাদের সবকিছু হারিয়েছে।
তাই ক্ষুদ্র ব্যাবসায়ী ও নিম্ন আয়ের মানুষের জন্য আর্থিক প্রণোদনা এবং গরীব-নিম্নআয়ের মানুষকে রাষ্ট্রীয় উদ্যোগে স্বল্পমূল্যে রেশনিং এর আওতায় নিয়ে আসা জরুরী। দীর্ঘদিন যাবত সমস্থ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে দেশের শিক্ষা ব্যবস্হা ধ্বংসের দ্বারপ্রান্তে। তাই বক্তারা অবিলম্বে দেশের সমস্থ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, ডিসেম্বরের মধ্যেই ৮০% মানুষকে টিকা প্রদান ও করোনা আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিত করতে কার্যকরী উদ্যোগ হিসেবে জেলা-উপজেলা হাসপাতালে আই সি ইউ সহ সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস চালু করার দাবি জানান।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০১/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১