editor
প্রকাশিত: 10:43 PM, May 10, 2021
ডেস্ক রিপোর্ট
সিলেট বিভাগের চার জেলায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৬৯ জনে। একই সময়ে সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে আরও ৭৪ জনের শরীরে। এছাড়া এই ২৪ ঘণ্টায় সিলেটে হাসপাতালে ও বাড়ি চিকিৎসাধীন আরও ৯৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।
সোমবার সকালে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ২২৬ জনে। এর মধ্যে সিলেট জেলায় ১৩ হাজার ৬৯১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৫৮ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৪২৫ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৫২ জন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে শনাক্ত হওয়া ৭৪ জন করোনা আক্রান্ত রোগীর ৪৮ জনই সিলেট জেলার বাসিন্দা।
এছাড়া বিভাগের সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজার জেলায় ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এদিন সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১২ রোগীর শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়।
একই দিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৯৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ৪০ জন সিলেট জেলার, সুনামগঞ্জের ২০ জন হবিগঞ্জে ২৬ ও মৌলভীবাজার জেলার ৮ বাসিন্দা রয়েছেন। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২০ হাজার ১০ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ১৩ হাজার ২৪৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ৬৭৪ জন, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৮৭২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২১৯ জন।
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়