editor

প্রকাশিত: 7:52 PM, May 20, 2021

জামালপুরে বজ্রপাতে ৬ ব্যক্তি ও ৩ গরুর মৃত্যু

জামালপুরে বজ্রপাতে ৬ ব্যক্তি ও ৩ গরুর মৃত্যু

অনলাইন ডেস্ক
জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা, পাথর্শী ও সাপধরি ইউনিয়নে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে কালবৈশাখী ঝড়বৃষ্টির সময় এ ঘটনা ঘটে। বজ্রপাতে অন্তত ১০ জন আহত এবং তিনটি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

উপজেলা প্রশাসন, স্বাস্থ্যবিভাগ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আকস্মিক ইসলামপুর উপজেলার ওপর দিয়ে প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড়বৃষ্টি হয়। ঝড়ের সময় উপজেলার বিভিন্ন স্থানে কিছুক্ষণ পর পর প্রচণ্ড শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে উপজেলার বিভিন্ন স্থানে ছয়জনের মৃত্যু এবং ১০ জন গুরুতর আহত হয়েছেন।

বজ্রপাতে মৃত ব্যক্তিরা হলেন- উপজেলার পলবান্ধা ইউনিয়নের বাটিকামারী গ্রামের মৃত কান্দু শেখের ছেলে জাবেদ আলী (৫৮), গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর মধ্যপাড়া গ্রামের মৃত আখের মাহমুদের ছেলে মহিজল মিয়া (৪০), পাথর্শী ইউনিয়নের জারুলতলা পশ্চিম গামারিয়া গ্রামের মৃত হাসান শেখের ছেলে কালাম শেখ (৫০), মৃত জব্বার মিয়ার ছেলে এনামুল হক (৩৫), মৃত কাইলে শেখের ছেলে শাহজাহান (৩৮) এবং সাপধরী ইউনিয়নের প্রজাপতি গ্রামের আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে বিল্লাল হোসেন (৩৬)।

বজ্রপাতে আরো অন্ততপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাথর্শী ইউনিয়নের জারুলতলা গামারিয়া গ্রামের রাজা মিয়া ও হামেদ আলী, চরপুটিমারী ইউনিয়নের সাজেলের চর গ্রামের পানফুলকে (৫০) ইসলামপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বজ্রপাতে পলবান্ধা ইউনিনের বাহাদুরপুর গ্রামে তিনটি গরুর মৃত্যু হয়েছে।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের বজ্রপাতে ইসলামপুরের বিভিন্ন স্থানে ছয়জনের মৃত্যু ও আহত তিনজনকে হাসপাতালে ভর্তির সত্যতা নিশ্চিত করেছেন।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ইসলামপুর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে প্রচুর গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। ঝড়ের সময় বজ্রপাতে মারা যাওয়া ছয় ব্যক্তির প্রত্যেক পরিবারকে আগামীকাল শুক্রবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এ ছাড়া মারা যাওয়া তিনটি গরুর মালিককেও ক্ষতিপূরণ দেওয়া হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ