editor
প্রকাশিত: 8:38 PM, August 26, 2021

২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ২৬ আগষ্ট বিকাল ৪ টায় সুরমা মার্কেট পয়েন্টে জমায়েত হয়ে লাল পতাকা র্যালী বের হয়। র্যালীটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ছাদেক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আনছার আলীর পরিচালনায় র্যালী পরবর্তী সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুরুজ আলী, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সিলেট জেলার দপ্তর সম্পাদক রমজান আলী পটু, বাংলাদেশ স’মিল শ্রমিক ফেডারেশন (রেজি নং বিথ ২২০০) এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রুহুল আমিন, সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ সরকার, জাতীয় ছাত্রদল সিলেট জেলা শাখার অন্যতম নেতা বদরুল আজাদ। আরো বক্তব্য রাখেন সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সহ সাধারণ সম্পাদক আব্দুল মোমিন রাজু, চন্ডিপুলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সুনু মিয়া সাগর, বাবনা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ মুমিন মিয়া, তালতল আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আক্তার হোসেন, বন্দরবাজার আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মাহবুব আলম, জিন্দাবাজার আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ ভূইয়া, শাহপরান থানা আঞ্চলি শাখার সহ সভাপতি জয়নল মিয়া প্রমুখ।
সমাবেশ বক্তারা বলেন, হোটেল সেক্টরের শ্রমিকদের জন্য নি¤œতম মূল মজুরি ২০ হাজার টাকা ঘোষণা, ৮ ঘন্টা কাজ, অতিরিক্ত কাজের দ্বিগুণ মজুরি, নিয়োগপত্রথপরিচয়পত্র প্রদানসহ শ্রম আইন বাস্থবায়ন, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন এবং অবাধ ট্রেড ইউনিয়ন অধিকারের দাবিতে ঐক্যবদ্ধ হোন। করোনার অজুহাতে কাজ না দেয়া শ্রমিকদের পূর্ণ মজুরিসহ চাকরীতে পুনর্বহাল, বেকার শ্রমিকদের কাজ, খাদ্য, চিকিৎসা ও পর্যাপ্ত রেশনিং ব্যবস্থা চালু করার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন। মালিক, সরকার ও প্রশাসনের দালাল সুবিধাবাদীদের প্রত্যাখ্যান করে সৎ,সংগ্রামী, আপোষহীন শ্রেণিসচেতন নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। -বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৬/আগষ্ট/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১