editor
প্রকাশিত: 8:28 PM, August 31, 2021

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে বন্যা কবলিত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশের অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। নিরক্ষরতা দূরীকরণ সহ বিভিন্ন ধরনের মানবসেবাধর্মী কর্মৎপরতার মাধ্যমে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর সদস্যবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটের বন্যা দূর্গত এলাকার নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে এ সংগঠন কাজ করছে।
তিনি মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ১০টায় লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ডিষ্ট্রিক ৩১৫ বি-১ এর নব নির্বাচিত গভর্ণর লায়ন শাহিনা রহমানের উদ্যোগে সিলেটের স্থানীয় লায়ন নেতৃবৃন্দের তত্ত্বাবধানে ইমার্জেন্সি রিলিফ কমিটির ব্যবস্থাপনায় বন্যা কবলিত ৩টি থানা জৈন্তিয়া, গোয়াইনঘাট এবং সিলেট সদরের পশ্চিম ডহর কান্দিগাও ইউনিয়নের প্রায় ১ হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান বক্তার বক্তব্যে ডিষ্ট্রিক ৩১৫ বি-১ এর নব নির্বাচিত গভর্ণর লায়ন শাহিনা রহমান বলেন, আমরা মানুষের সেবার জন্য কাজ করছি। সিলেটেও অনেক অসহায় বন্যাকবলিত এলাকার মানুষের মাঝে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় কাজ করে যাচ্ছে। আমরা লায়ন নেতৃবৃন্দ যতদিন বেঁচে থাকবেন, ততদিন অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাবেন।
লায়ন জুবায়ের আহমদ চৌধুরী এমজেএফ এর সভাপতিত্বে ও কো-চেয়ারম্যান ইমরান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিডিজি হেলেন নাছরিন, কেবিনেট সেক্রেটারী ফরিদা ইয়াসমিন, লায়ন কেবিনেট ট্রেজারার শফিকুল ইসলাম কনক এমজেএফ, লায়ন শফিকুল আলম হীরা, ১ম ভাইস ডিষ্ট্রিক গভর্ণর লায়ন শরীফ আলী খান, ২য় ভাইস ডিষ্ট্রিক গভর্ণর লায়ন লুৎফুর রহমান, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লায়ন ড. এম. এস জামান চৌধুরী বাহার, লায়ন হারুনুর রশীদ দিপু এমজেএফ, লায়ন মনসুর আলম চৌধুরী, লায়ন নাজনীন হোসাইন, লায়ন কাজী আব্দুল মুকিত, লায়ন রুহুল আমিন চৌধুরী, লায়ন মিসবাহ উদ্দিন, লায়ন আব্দুল্লাহ আল মামুন, লায়ন শামসুল আলম খান, লায়ন সাজুওয়ান আহমদ, লায়ন শামসুল আলম খান, লায়ন আমিন উদ্দিন আহমদ, লায়ন মাহমুদা আক্তার, লায়ন মুছাব্বির মুসা, রিলিফ কমিটির সেক্রেটারী লায়ন মুহিতুর রহমান এমজেএফ, প্রমুখ। বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/৩১/আগষ্ট/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১