editor
প্রকাশিত: 5:24 PM, September 11, 2021

সিলেট বিবেকের সভা অনুষ্ঠিত
মানবসেবায় নিবেদিত সংগঠন সিলেট বিবেক কার্যনির্বাহী পর্ষদের মাসিক সভা গত (১০ সেপ্টেম্বর) শুক্রবার বেলা ১১টায় নগরীর বন্দরবাজারস্থ শ্রীহট্ট ব্রহ্ম মন্দিরে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রাক্তন সভাপতি নীরেশ চন্দ্র দাশ, সহ-সভাপতি অধ্যাপক অরুন চন্দ্র পাল, সহ-সম্পাদক অধ্যাপক পৃথ্বিশ কান্তি ঘোষ, সদস্য বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন দেব, বাংলাদেশ ব্যাংক, সিলেটের প্রাক্তন ডিজিএম, নির্বাহী সদস্য প্রণব কুমার দেবনাথ, সাংগঠনিক সম্পাদক এ্যাপেক্সিয়ান চন্দন দাশ, প্রচার সম্পাদক বিনয় ভূষণ তালুকদার, নির্বাহী সদস্য অধ্যাপক বাসুদেব পাল, স্বপন পাল চৌধুরী প্রমুখ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
সংগঠনের প্রাক্তন সভাপতি নীরেশ চন্দ্র দাশ, সহ- সভাপতি অধ্যাপক অরুন চন্দ্র পাল, সম্পাদক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, সহ-সম্পাদক অধ্যাপক পৃথ্বিশ কান্তি ঘোষ, সদস্য বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন দেব, বাংলাদেশ ব্যাংক, সিলেটের প্রাক্তন ডিজিএম, নির্বাহী সদস্য প্রণব কুমার দেবনাথ, সাংগঠনিক সম্পাদক এ্যাপেক্সিয়ান চন্দন দাশ, প্রচার সম্পাদক বিনয় ভূষণ তালুকদার, নির্বাহী সদস্য অধ্যাপক বাসুদেব পাল, স্বপন পাল চৌধুরী প্রমুখ।
সভায় সদ্যপ্রয়াত সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান ও সিলেটের প্রথিতযশা চিত্রশিল্পী অরবিন্দ দাসগুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং এক মিনিট নীরবে দ-ায়মান থেকে প্রয়াতদের আত্মার শান্তি কামনা করা হয়।
সভায় সাম্প্রতিক সময়ে দেশ-বিদেশের যাঁরা সংগঠনের আজীবন সদস্য হয়েছেন তাঁদেরকে অভিনন্দন জানানো হয়। সভায় আগামী এক মাসের মধ্যে দেশ-বিদেশে সিলেট বিবেক এর শাখা কমিটি গঠনের সাম্ভ্যবতা যাচাই করতঃ একটি খসড়া নীতিমালা তৈরি করে কমিটির আগামী সভায় উপস্থাপনের জন্যে নীতিমালা উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাসকে অনুরোধ করা হয়। সভায় আগামী ২৪ সেপ্টেম্বর, শুক্রবার সিলেট বিবেক এর পক্ষ থেকে বৃক্ষ রোপন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সিলেট বিবেক এর কর্মকা- ইতোমধ্যে ব্যাপক সম্প্রসারিত ও প্রশংসিত হওয়ায় এবং জনভিত্তি লাভ করায় কিছু কিছু সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আগামীদিনে সংগঠনকে আরও শক্তিশালী করা সহ সেবা কাজে অংশ গ্রহণ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। সভাপতি কর্তৃক উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার কাজ সমাপ্তি ঘোষণা করা হয়। -বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১১/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১