editor
প্রকাশিত: 1:11 PM, September 4, 2021

সিলেট-৩ আসন ভোটার কেন্দ্রে উপস্থিত কম
নিজস্ব প্রতিবেদক
প্রথমবারের মতো এবার সিলেট-৩ আসনের উপ-নির্বাচনের সব কয়টি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোট অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার (৪সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকালে ৪টা পর্যন্ত। তিন স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে তিনটি উপজেলার ১৪৯ কেন্দ্রে এই ভোট গ্রহণ শুরু হয়।
তবে অন্যান্য নির্বাচনে ভোটারদের উপস্থিতি সকাল থেকে লক্ষ্য করা গেলেও আজ বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা যায় ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম। কেউ ভোট দিতে আসছেন আর কেউ দেখতে এসেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দক্ষিণ সুরমা,ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ নিয়ে সিলেট-৩আসন। তিন উপজেলায় মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৫২ হাজার।
নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান হাবিব, জাতীয়পার্টির আতিকুর রহমান আতিক, বিএনপি দলীয় সাবেক এমপি ও স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ চৌধুরী ও বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মো.মিয়া অংশ নিয়েছেন।
এদিকে নির্বাচন শান্তিপূর্ণ করতে কেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি প্রতি ইউনিয়নে একটি করে ভ্রাম্যমাণ আদালত রয়েছে।
উল্লেখ্য-এ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী গত ১১ মার্চ মারা যান। পরবর্তীতে জাতীয় সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করলে ১৪ জুলাই ভোটের তারিখ দেয় ইসি। ওইদিন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুবার্ষিকী হওয়ায় দলটি ভোট পেছানোর দাবি করে। সেই দাবি আমলে নিয়ে পরবর্তীতে ২৮ জুলাই ভোটের পুনর্তারিখ দেয় কমিশন। কিন্তু একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত ৫ আগস্ট পর্যন্ত ভোটের ওপর স্থগিতাদেশ দেন এবং ৭ সেপ্টেম্বরের মধ্যে ভোট করার নির্দেশনাও দেন। সেই নির্দেশনার আলোকে কমিশন ২৩ আগস্ট ভোটের নতুন তারিখ দেন আগামী ৪ সেপ্টেম্বর।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৪/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ