editor
প্রকাশিত: 1:48 PM, September 8, 2021

রহস্যজনকবাভে গোয়াইনঘাটে ৬ বছরের শিশুর মৃত্যু
গোয়াইনঘাট প্রতিনিধি::
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের লামাপাড়া গ্রামে ৬ বছরের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। শিশুটির মৃত্যু নিয়ে পিতামাতার কাছ থেকে পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে।
গত ৩ দিন আগে নিখোঁজ হওয়া শিশু সামিউলের পিতা আব্দুল করিম বাদী হয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ করেন। তিনি শিশু সামিউলের মা ফরিদা বেগম ও সামিউলের ভাই মিজানকে অভিযুক্ত করেছেন।
অপরদিকে সামিউলের মা ফরিদা বেগম বাদী হয়ে সামিউলের পিতা আব্দুল করিম ও তার সতীনকে আসামী করে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রে পাল্টা অভিযোগ করেন।
পাল্টাপাল্টি অভিযোগের পর আজ বুধবার সকালে আব্দুল করিমের বাড়ির পুকুরে শিশু সামিউলের লাশ পাওয়া যায়। পুকুরে সামিউলের লাশ পাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম খান, এসআই খালেদ মিয়া, এএসআই মহিউদ্দিন, মেহেরুলসহ সঙ্গীয় ফোর্স। তারা শিশু সামিউলের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব বলেন, লামাপাড়া গ্রামে সামিউল নামের ৬ বছরের একটি শিশুর লাশ পুকুরে পাওয়া গেছে। লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ টিম। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৮/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ