editor

প্রকাশিত: 5:18 PM, September 5, 2021

বাসদ এর প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

বাসদ এর প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

বাসদ এর প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
শোষণমুক্ত সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করুন কমরেড ফজলুর রশীদ ফিরোজ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ। বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য পাপ্পু চন্দ্রের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাজিকুল ইসলাম রানা, সন্দিপ রঞ্জন নায়েক, শহিদুল ইসলাম, মোঃ শহিদ, শফিকুল ইসলাম কাজল, রিয়াজ আহমদ, শেফালী রায়,মঞ্জুর আহমেদ, কোরবান আলী, সঞ্জয় শর্মা, প্রমুখ।

কমরেড বজলুর রশীদ ফিরোজ বলেন, দেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে কিন্তু মুক্তিযুদ্ধের আকাংখার ও চেতনার বিপরীতে দেশ পরিচালিত হচ্ছে। তথাকথিত প্রবৃদ্ধির সাথে সাথে ধন বৈষম্য, দারিদ্রতা, অনিয়ম, দুর্নীতি, লুটপাট ও শোষণ পাল্লা দিয়ে বাড়ছে। শোষণ ও এবৈষম্যমুক্ত সমাজের বিপরীতে পুঁজিবাদি ব্যবস্থা আরোও শক্তিশালী হচ্ছে। শোষণ বাড়ছে, শ্রমজীবী মানুষের অভাব ও দুর্দশা বাড়ছে। করোনার এই দুঃসময়েও মানুষ যখন কাজ হারাচ্ছে, মজুরি ও ক্রয় ক্ষমতা কমছে, নতুন করে আড়াই কোটি মানুষ দারিদ্রসীমার নীচে নেমে গেছে সেই সময় দেশে নতুন ১০ হাজার কোটিপতির জন্ম হয়েছে।

কমরেড বজলুর রশীদ ফিরোজ দেশের এই বিদ্যমান শোষণ-বৈষম্যমূলক অবস্থার অবসানে মুক্তিযুদ্ধের প্রকৃত আকাংখা ও চেতনা শোষণমুক্ত সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। শোষণ ও বৈষম্য থেকে মুক্তির সংগ্রাম জোরদার করতে দেশের সকল জেলা-উপজেলায়, শহর-নগরে, কলে-কারখানায়, ক্ষেতে-খামারে, শিক্ষা প্রতিষ্ঠানে দলের শক্তিশালী কাঠামো তৈরি করতে হবে বলে তিনি জানান।

সভায় ২০২১-২০২৩ দুই বছরের জন্য উপস্থিত সদস্যদের নবায়ন ও নতুন আবেদন গ্রহণ করে সদস্য সংগ্রহ ও নবায়নের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সভা শেষে সিসিক কর্তৃক পানির মূল্য বৃদ্ধির, এলপি গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর, ব্যাটারী চালিত যানবাহনের লাইসেন্স এর দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল বের হয়।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/০৫/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১