editor
প্রকাশিত: 9:20 PM, September 5, 2021
কানাইঘাট প্রতিনিধি::
কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিন বানীগ্রাম ইউনিয়নের লামা দলইকান্দি গ্রামে রবিবার বিকেল ৩টার দিকে খাল থেকে মাছ ধরা নিয়ে প্রতিপক্ষের হামলায় আলকাছ পীর (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম ও থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক ও বানীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আহমদ। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সিলেট মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে।
জানা যায়, লামাদলইকান্দি গ্রামের মৃত আবু বক্করের ছেলে আলকাছ পীর তার বাড়ীর উত্তর পাশে অবস্থিত এজমালী খাল মসজিদ থেকে নিলাম রাখেন। রবিবার বিকেল ৩টার দিকে আলকাছ পীরের ছেলে হাসান সেখানে পানি শুকিয়ে মাছ ধরতে গেলে একই গ্রামের ফয়জুল হকের ছেলে নাঈম ও তার চাচাতো ভাই রেজাউল বাধা প্রদান করে। একপর্যায়ে সেখানে গিয়ে আলকাছ পীর তার ছেলে হাসানকে মাছ না ধরার জন্য বকাবকি করেন। তখন নাঈম আলকাছ পীরকে বলে তুমি কেন আমাকে গালিগালাজ করছ তখন আলকাছ পীর বলে আমি আমার ছেলে হাসানকে বকাবকি করছি। এ কথা বলার পর নাঈমের সাথে তার কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে নাঈম রাস্তার বেড়া থেকে একটি বাঁশের খুটি নিয়ে আলকাছ পীরের মাথায় আঘাত করে। এ সময় নাঈমের চাচাতো ভাই রেজাউল দেশীয় অস্ত্র দিয়ে পুনরায় আলকাছকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে থানার ওসি মো. তাজুল ইসলাম পিপিএম বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক আমি ঘটনাস্থলে গিয়েছি। কথা কাটাকাটির জের ধরে নাঈম ও রেজাউল আলকাছকে আঘাত করলে তিনি মারা যান বলে নিহতের স্বজনরা জানিয়েছেন। তার লাশ আমরা উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য সিওমেক মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনার সাথে জড়িতদের আটক করতে পুলিশের অভিযান চলছে বলে তিনি জানান।
জানা যায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৫/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ