editor

প্রকাশিত: 11:25 PM, October 28, 2021

সিলেটের তিন সাংবাদিকের উপর মামলা প্রত্যাহারের দাবিতে বিশ্বনাথে মানববন্ধন

সিলেটের তিন সাংবাদিকের উপর মামলা প্রত্যাহারের দাবিতে বিশ্বনাথে মানববন্ধন

বিশ্বনাথ প্রতিনিধি :
বহুল প্রচারিত দৈনিক সবুজ সিলেট এর সম্পাদক ও প্রকাশক মুজিবুর রহমান এবং আরো তিন সাংবাদিকের উপর মামলা প্রত্যাহারের দাবিতে সিলেটের বিশ্বনাথে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) পৌর শহরের বাসিয়া সেতুর উপর দৈনিক সবুজ সিলেট পাঠক ফোরাম বিশ্বনাথের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেছেন, দৈনিক সবুজ সিলেট প্রতিষ্ঠা লগ্ন থেকে সমাজের দূর্নীতি-অনিয়ম, সম্ভাবনা ও অবহেলিত মানুষের না বলা কথা সংবাদ আকারে প্রকাশ করে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এমনই একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশ করায় প্রতিপক্ষের আক্রোশের শিকার হয়েছেন মুজিবুর রহমানসহ ৩ সাংবাদিক।

এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতার অন্তরায় বলে বক্তরা দাবি করেন।

তারা বলেন, মুক্ত সাাংবাদিকতার পথ রুদ্ধ করতেই ডিজিটাল নিরাপত্তা আইনকে একটি মহল বিশেষ হাতিয়ার হিসেবে বেচে নিয়েছে।

অবাদ ও স্বাধীন সাংবাদিকতার ধারাবাহিকতা অব্যাহত রাখতে অভিলম্বে দৈনিক সবুজ সিলেট সম্পাদক ও সম্পাদক মন্ডলী সিলেটের সভাপতি মুজিবুর রহমানসহ ৩ সাংবাদিকের উপর থেকে মামলা প্রত্যাহারের দাবী জানান বক্তারা।

দৈনিক সবুজ সিলেট পাঠক ফোরাম বিশ্বনাথ উপজেলা সভাপতি শামসুল ইসলাম মোমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম মুন্না’র পরিচালনায় মানববন্ধনের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেটের বিশ্বনাথ প্রতিনিধি তজম্মুল আলী রাজু।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, বিশ্বনাথ উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, বিশ্বনাথ পৌর সহায়ক কমিটির সদস্য রাসনা বেগম, দৈনিক উত্তরপূর্ব বিশ্বনাথ প্রতিনিধি প্রনঞ্জয় বৈদ্য অপু, দৈনিক যুগান্তর বিশ্বনাথ প্রতিনিধি আশিক আলী, দৈনিক বাংলাদেশ প্রতিদিন বিশ্বনাথ প্রতিনিধি সাইফুল ইসলাম বেগ, দৈনিক যায়যায়দিন বিশ্বনাথ প্রতিনিধি কামাল মুন্না, দৈনিক শুভ প্রতিদিন সহকারি বার্তা সম্পাদক নবীন সোহেল, দৈনিক সিলেট বাণী বিশ্বনাথ প্রতিনিধি অসিত রঞ্জন দেব, দৈনিক নবোদয় বিশ্বনাথ প্রতিনিধি মো. আবুল কাশেম, দৈনিক আজকের পত্রিকা বিশ্বনাথ প্রতিনিধি জামাল মিয়া, সংবাদকর্মি আহমদ আলী হিরণ, সংগঠক হোসাইন আহমদ শাহিন, শাহজাহান, ঝলক আচার্য্য, এনজিও কর্মি মুক্তা রাণী দেব, দৈনিক সবুজ সিলেট পাঠক ফোরাম বিশ্বনাথ উপজেলা সদস্য ফয়ছল আহমদ, নাদিম আহমদ, সুহেল আহমদ, শরিফ আহমদ প্রমূখ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ