editor
প্রকাশিত: 5:50 PM, November 16, 2021
সিলেট সদর উপজেলার সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের এক শিক্ষার্থীর শ্লীলতাহানির প্রতিবাদে ও বখাটে দিলদারের গ্রেপ্তারের দাবিতে খাদিমনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সচেতন নাগরিক বৃন্দের আয়োজনে মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে টিলাপাড়া জামাল মিয়ার দোকানের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে ৭ টি সামাজিক সংগঠন অংশ নেয়। তা হলো মানবসেবা সমাজকল্যাণ পরিষদ, বৃহত্তর টিলাপাড়া সমাজকল্যাণ সংস্থা, টেনস্টার যুব সংঘ, টিলাপাড়া সমাজকল্যাণ সংস্থা, লিলাপাড়া সমাজকল্যাণ সংস্থা, টিলাপাড়া সমতা সমাজকল্যাণ সংস্থা ও পাওয়ারফুল স্পোটিং ক্লাব।
খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালামের সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজসেবক মইন উদ্দীনের পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, আফতাব উদ্দীন, ইমাম উদ্দিন, মুজিবুর রহমান, কছির উদ্দিন, কামরান আহমদ, আলমাছ মিয়া, নুনু মিয়া, জামাল উদ্দিন, আব্দুল হক, সমতা সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি সুরমান আলী, ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো. মতিউর রহমান, সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সদস্য শামীম আহমদ কাপতান, আওয়ামী লীগ নেতা সাদ্দাম হোসেন, মানবসেবা সমাজকল্যাণ পরিষদের সভাপতি সালাউদ্দিন ইমরান, সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সেবুল আহমদ, সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়া, নাট্যকর্মী আব্দুল মালিক, বৃত্তহীন সমবায় সমিতির সভাপতি হাফিজ শামীম আহমদ, ইসমাইল আলী, সাহেবের বাজার ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি নাজিম আহমদ, প্রবাসী আব্দুল জব্বার, তরিকুল ইসলাম, বাহার উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, আব্দুর রহিম, মিছবাহ আহমদ, জালাল উদ্দীন, সাইস্তা মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বখাটে দিলদারকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবী জানান। পুলিশ যদি গ্রেফতার করতে ব্যার্থ হয় তাহলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। তারা আরো বলেন বখাটে দিলদারের জন্য অসংখ্য মা-বোনরা রাস্তা-ঘাটে নিরাপদে চলাফেরা করতে পারে না। অবিলম্বে দিলদারকে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি বখাটে দিলদার যেন কোন মেয়েকে ইভটিজিং কিংবা কোন খারাপ মন্তব্য করতে না পারে সেজন্য প্রশাসনের দৃষ্টি আর্কষন করেন। বখাটে দিলদারের সর্ব্বোচ শাস্তির দাবি জানান। বিজ্ঞপ্তি
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী
৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার