editor

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২১

স্বপ্ন ছুঁতে পারছেন সিলেটের বিদেশগামী কর্মীরা

স্বপ্ন ছুঁতে পারছেন সিলেটের বিদেশগামী কর্মীরা

7

নিজস্ব প্রতিবেদক
সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার তুহিন আহমদ (২৪)। সৌদি আরবের যাওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন করে তিনি আটকে ছিলেন শুধু একটি টিকার জন্য। করোনার ভ্যাকসিন না দিয়ে গেলে সেখানে লাগবে বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টিন, গুনতে হবে ৭০ হাজার টাকা।

6

তবে গত শুক্রবার (২ জুলাই) থেকে সিলেটে বিদেশগামী কর্মীদের টিকা রেজিস্ট্রেশন উন্মুক্ত করায় হাফ ছেড়ে বাঁচলেন তুহিন।

শুধু তুহিন নন, সিলেটে হাজার হাজার যুবক ও তরুণ এভাবে আটকে ছিলেন করোনা ভ্যাকসিনের গ্যাড়াকলে। তবে এবার সিলেট থেকে বিদেশগামী কর্মীরা ছুঁতে পারছেন তাদের স্বপ্ন। সকল প্রক্রিয়া সম্পন্ন করে টিকা দিয়ে বিদেশ পাড়ি দিতে পারলেই সেই স্বপ্ন ধরা দেবে তাদের হাতের মুঠোয়।

6

শুক্রবার থেকে সিলেট নগরীর শাহজালাল উপশহরস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে বিদেশগামী কর্মীদের টিকার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দিন (শুক্রবার) ২৫ জন এবং দ্বিতীয় দিন (শনিবার) ৩৬৪ জন কর্মী রেজিস্ট্রেশন করতে সক্ষম হয়েছেন। তবে, ব্যাংক খোলা না থাকায় অনেকেই পড়েন বিপাকে। এছাড়াও মাঝে মাঝে সার্ভার ডাউন হয়ে যাওয়ায় রেজিস্ট্রেশন কাজে রয়েছে ধীরগতি।

6

অবশ্য যারা নগদ বা বিকাশ, রকেট কিংবা শিওর ক্যাশে ফি জমা দিতে পেরেছেন তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সিলেটের উপ-সহকারী পরিচালক মো. মাহফুজ উল আদিব সিলেটভিউ-কে এ তথ্য জানান।

প্রবাসী কর্মীদের কর্মস্থলে গমন নিরাপদ ও ঝুঁকিমুক্ত করতে বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করার সিদ্ধান্ত নেয় সরকার। এর অংশ হিসেবে শুক্রবার থেকে কঠোর লকডাউনের মধ্যেও নগরীর শাহজালাল উপশহরস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে (বাড়ি-১, রোড-৪১, ব্লক-সি) বিদেশগামী কর্মীদের টিকা রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়। শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এ কার্যক্রম। চলবে পরবর্তী সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সিলেটের উপ-সহকারী পরিচালক মো. মাহফুজ উল আদিব শনিবার সন্ধ্যায় সিলেটভিউ-কে জানান, শুক্রবার সকাল থেকেই অনেকে বিদেশযাত্রী কোভিড-১৯ ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করতে অফিসে আসছেন। শনিবারও ভিড় জমান কয়েক শ বিদেশগামী। তবে এক সঙ্গে কয়েক জায়গায় কাজ হওয়ার কারণে সার্ভার ডাউন হয়ে যায়। তাই এ কারণেও রেজিস্ট্রেশনের সংখ্যা একটু কম হচ্ছে।

8

তিনি বলেন, পে অর্ডারের মাধ্যমে ফি জমা দেয়ার কথা থাকলেও ব্যাংক বন্ধ থাকায় আমরা ই-পাসপোর্টধারীরর ক্ষেত্রে হাতে হাতে নগদ ফি নিচ্ছি। আর যাদের এমআরপি পাসপোর্ট তারা বিকাশ, রকেট, নগদ বা অন্যান্য মোবাইল মানি ট্রান্সফার মাধ্যমে তাদের ফি জমা নেয়া হচ্ছে। তবে যাদের পাসপোর্টে শুধু ভিসা লাগানো আছে তাদেরকেই রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা হচ্ছে। সরকারি নির্দেশনা সেরকমই।

মাহফুজ উল আদিব জানান, শুক্রবার ২৫ জন এবং শনিবার ৩৬৪ জন রেজিস্ট্রেশন করতে পেরেছেন। আগামীকাল আরও বেশি হওয়ার আশা ব্যক্ত করেছেন তিনি।

ডিএসএস/০৩/জুলাই/২০২১/রেদওয়ান

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির অভিযোগ

জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির অভিযোগ

2 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ

মুক্তাদিরের সমর্থনে দিনার খান হাসুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

মুক্তাদিরের সমর্থনে দিনার খান হাসুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

3 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং

সিলেটে শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার নির্ঘুম রাত কাটছে প্রার্থীদের

সিলেটে শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার নির্ঘুম রাত কাটছে প্রার্থীদের

4 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার

সিলেটে ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, তদন্তে পুলিশ

সিলেটে ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, তদন্তে পুলিশ

1 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল

সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

2 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে

‘বিজয়ের দোরগোড়ায় আরিফ’

‘বিজয়ের দোরগোড়ায় আরিফ’

5 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।

সিলেটে ভোটের মাঠে রেকর্ড গড়তে যাচ্ছেন খন্দকার মুক্তাদির

সিলেটে ভোটের মাঠে রেকর্ড গড়তে যাচ্ছেন খন্দকার মুক্তাদির

8 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল

১৬ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে লিফলেট বিতরণ ও প্রচার মিছিল

১৬ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে লিফলেট বিতরণ ও প্রচার মিছিল

7 সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে নগরীর ১৬নং ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে লিফলেট

1
4