editor

প্রকাশিত: 7:49 PM, August 2, 2021

রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে ১ম বর্ষের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে ১ম বর্ষের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

সরকারী নির্দেশনার আলোকে রোববার (১লা আগষ্ট) জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে (২৭তম ব্যাচ) ভর্তিকৃত শিক্ষার্থীদের ১ম বর্ষের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন অন-লাইনে জুম মিটিংয়ের মাধ্যমে করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নিজ বাংলো হতে অন-লাইনে যুক্ত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী। কলেজের কনফারেন্স রুমে আয়োজিত জুম মিটিং অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবেদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ তারেক আজাদ এবং রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের ট্রেজারার ও জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের গভর্ণিং বডির অন্যতম সদস্য জনাব সৈয়দ আব্দুল হাই। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস, ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রেজিনা মুস্তারিন এবং বায়োক্যামিষ্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক গুলশান আরা বেগম। অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন ডার্মাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শামীমা আখতার এবং এ্যাসোসিয়েট একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক নূরুল কাইয়ূম মোহাম্মাাদ মুসাল্লিন। এছাড়া ২০২০-২০২১ শিক্ষাবর্ষে (২৭তম ব্যাচ) ভর্তিকৃত শিক্ষার্থীবৃন্দ তাদের অভিভাবকসহ উক্ত জুম মিটিংয়ে যুক্ত হন।

জুম মিটিংটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়েছে; প্রথম পর্বে বাংলাদেশী শিক্ষার্থীবৃন্দ দুপুর ১২টায় অংশগ্রহণ করেন এবং দ্বিতীয় পর্বে বিদেশী শিক্ষার্থীবৃন্দ দুপুর ১টা অংশগ্রহণ করেন।

১ম বর্ষের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে প্রধান অতিথি কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী ভর্তিকৃত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যে, “আপনারা দেশের তথা উপমহাদেশের একটি স্বনামধন্য মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। তাই ভবিষ্যতে একজন ভাল চিকিৎসক ও ভাল মানুষ হয়ে দেশ বিদেশে কাজের মাধ্যমে এই কলেজের সুনাম অক্ষুন্ন রাখবেন বলে আমি আশা করছি।

সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবেদ হোসেন শিক্ষার্থীদের মানবিক গুনাবলী ও নিয়মানুবর্তিতার উপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য যে, জুন ২০২০ হতে সফলভাবে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অন-লাইনে ক্লাশ নেয়া হচ্ছে এবং এরই ধারাবাহিকতায় ২রা আগষ্ট ২০২১ইং তারিখ থেকে ১ম বর্ষের (২৭তম ব্যাচ) শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম অন-লাইনের মাধ্যমে শুরু হয়েছে। :বিজ্ঞপ্তি

 

 

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/০২/আগষ্ট/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ