editor
প্রকাশিত: 7:38 PM, September 13, 2021
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে ৮ মাসের অন্তঃসত্বা এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ সোমবার (১৩ সেপ্টেম্ভর) সন্ধ্যায় পুলিশ অন্তঃসত্বা গৃহবধুর লাশ উদ্ধার করেছে।
মৃত গৃহবধুর নাম- লায়লা বেগম (২০)। সে জেলার দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের নন্দী গ্রামের তাজুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- আজ সোমবার সকালে ৮ মাসের অন্তঃসত্বা স্ত্রী লায়লা বেগমকে বাড়িতে রেখে হাওরে মাছ ধরতে যায় স্বামী তাজুল ইসলাম। দুপুরে বাড়িতে ফিরে এসে অনেক খোঁজাখুজি করেও স্ত্রী লায়লাকে কোথায়ও পায়নি।
অবশেষে বাথরুমের দরজা বন্ধ দেখতে পেয়ে জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে স্ত্রীর মৃতদেহ দেখতে পায় স্বামী তাজুল ইসলাম। আর এই ঘটনাটি তৎক্ষনিক ভাবে চারদিকে ছড়িয়ে পড়লে ৮মাসের অন্তঃসত্বা গৃহবধু লায়লা বেগমের রহস্যজনক মৃত্যুর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠে।
পরে এঘটনাটি থানায় জানালে পুলিশ এসে ঘটনাস্থল থেকে অন্তঃসত্বা গৃহবধু লায়লা বেগমের লাশ উদ্ধার করে। কিন্তু ওই গৃহবধুর মৃত্যু কেন এবং কিভাবে হয়েছে তা জানা যায়নি।
এব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর সাংবাদিকদের বলেন, ময়না তদন্ত ছাড়া অন্তঃসত্বা গৃহবধুর মৃত্যুর কারণ জানা সম্ভব না। কিন্তু মৃত গৃহবধু লায়লা বেগমের পরিবারের পক্ষ থেকে আবেদন জানিয়েছে ময়না তদন্ত না করার জন্য। এখন আদালতের সিদ্ধান্ত পেলে ওই গৃহবধুর লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৩/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির