editor
প্রকাশিত: 7:42 PM, September 8, 2021

লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন
লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র ২০২১-২২ বর্ষের দায়িত্ব হস্তান্তর ও গ্রহন অনুষ্ঠান গত ৭ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। ক্লাবের ডাইরেক্টর লায়ন আসমা কামরানের সভাপতিত্বে ও লায়ন হেলেন আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট লায়ন সাবিনা সুলতানা নতুন প্রেসিডেন্ট লায়ন সাহেদা পারভীন চৌধুরী নাজমা’র হাতে দায়িত্ব হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাইরেক্টর লায়ন নাজনীন হোসেন, লায়ন বাবলী চৌধুরী, লায়ন বিলকিস নূর, লায়ন শেফালী চৌধুরী, লায়ন শ্যমলী দাস, লায়ন সানজিদা খানম, লায়ন সাজেদা পারভীন।
ক্লাবের নতুন সেক্রেটারী দায়িত্ব পান লায়ন মাহমুদা সুলতানা স্বপ্না, ট্রেজারার লায়ন আছিয়া খনম শিকদার। অনুষ্ঠানে বিশ্বের মানব জাতি মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তির লক্ষ্যে দোয়া কামনা করা হয়।
নতুন প্রেসিডেন্ট লায়ন সাহেদা পারভীন চৌধুরী নাজমাকে ফুলেল শুভেচ্ছা জানান ক্লাব প্রেসিডেন্ট লায়ন সাবিনা সুলতানা সহ ক্লাব নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্ত মানবতার কল্যানে বিশ্বব্যাপী লায়ন্স ক্লাবগুলো নিঃস্বার্থে কাজ করে যাচ্ছে। দেশের দরিদ্র অসহায় মানুষের ভরসার স্থল হিসেবে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র সকল কাজগুলো প্রশংসনীয়। লায়ন্স ক্লাবের প্রত্যেক সদস্যবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে স্ব উদ্যোগে সর্বদা সহযোগিতার মাধ্যমে সুনামের সাথে ক্লাব পরিচালনা করে যাচ্ছেন। সফল লায়নবৃন্দের কর্ম দক্ষতার মাধ্যমে দেশ-বিদেশে লায়ন্স ক্লাব পরিচিতি ও সুনাম অর্জন করছে। বক্তারা লায়ন্স ক্লাবের মত অন্যান্য সামাজিক সংগঠনগুলোকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান। -বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৮/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১