editor

প্রকাশিত: 9:16 PM, September 12, 2021

সিলেট মহানগরাধীন ১৬নং ওয়ার্ড তালামীযের সেমিনার সম্পন্ন

সিলেট মহানগরাধীন ১৬নং ওয়ার্ড তালামীযের সেমিনার সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর সভাপতি এস এম মনোয়ার হোসেন বলেন, চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ।

রাসূল (সা.) এর চরিত্র সকলের জন্য সর্বোত্তম আদর্শ। একজন দায়ী হিসেবে দ্বীন প্রচারের আগেই আমাদের কথা-বার্তা, আচার-আচরণ, চিন্তা-চেতনাসহ যাবতীয় কার্যক্রমে রাসূল (সা.) এর আদর্শ ও ইসলামের অনুশাসন চর্চা করতে হবে। কিভাবে মানুষকে আল্লাহর পথে ডাকা হবে তাও আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহর পথে ডাকতে হবে হিকমত বা বুদ্ধিমত্তার সাথে এবং সুন্দর কথার মাধ্যমে। আর তাদের সাথে বিতর্ক করতে হবে উত্তম পন্থায়। রাসূল (সা.) ও দ্বীন প্রচারে উত্তম আদর্শ রেখে গেছেন। তাই দ্বীন প্রচারে দায়ীকে রাসূল (সা.) এর আদর্শ অনুসরণ করতে হবে।

১২ সেপ্টেম্বর, রবিবার, বাদ যুহর সিলেট তাঁতীপাড়াস্থ শাহজালাল রহমানিয়া দারুল কোরআন ইন্টা. মাদরাসার হলরুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৬নং ওয়ার্ড শাখা আয়োজিত ‘দ্বীনের দাওয়াতে উত্তম আচরণের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

শাখা সভাপতি মুহাম্মদ আশফাকুজ্জামান আদনানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুর রহমান তালুকদার ও সহ-সাধারণ সম্পাদক আবু নাঈমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন শাহজালাল রহমানিয়া দারুল কোরআন ইন্টা. মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মুক্তাদির আল আজহারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সহ-সভাপতি মারুফ আহমদ, সহ-সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রেদওয়ান মাহমুদ চৌধুরী, দি এইডেড হাই স্কুল জামে মসজিদের ইমাম মাওলানা আকমল হোসেন, জেদ্দা আল ইসলাহ সভাপতি আলহাজ্ব ক্বারী শামসুল ইসলাম ও শাহজালাল রহমানিয়া দারুল কোরআন ইন্টা. মাদরাসার শিক্ষক ক্বারী দুলাল আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সহ-সভাপতি জামিল আহমদ, সাংগঠনিক সম্পাদক মনজুরুর রহমান সাহান, সহ-সাংগঠনিক সম্পাদক শায়েখ উদ্দিন, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান, সহ-প্রচার সম্পাদক শাকিল হোসেন, ওলীউর রহমান, অর্থ সম্পাদক আব্দুল কাদির, অফিস সম্পাদক মিজানুর রহমান মারুফ, প্রশিক্ষণ সম্পাদক মাসুদ আহমদ প্রমুখ।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/১২/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১