editor
প্রকাশিত: 9:06 PM, September 12, 2021
নিজস্ব প্রতিবেদক
বিনিয়োগকারীদের বিনিয়োগ সুরক্ষিত থাকে সে ব্যাপারে ব্রোকার হাউস গুলোকে
দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে :মোহাম্মদ মাহতাবুর রহমান (নাসির) সিআইপি
আলহারামাইন পারফিউম গ্রুপ অফ কোম্পানীর চেয়ারম্যান ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান (নাসির) সিআইপি বলেছেন, শেয়ারবাজারে বিনিয়োগের জন্য বিনিযোগকারীদের যাতে সুস্পষ্ট ধারণা থাকে এবং তারা ঝুঁকি এড়িয়ে চলতে পারে সে ব্যাপারে শেয়ার ক্রয় বিক্রয়কারী প্রতিষ্টানকে নজর রাখতে হবে। বিনিয়োগকারীরা শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং তাদের বিনিয়োগ সুরক্ষিত থাকে এ ব্যাপারে ব্রোকার হাউস পরিচালনাকারীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ঢাকা ষ্টক এক্সচেঞ্জ এর শেয়ার ক্রয় বিক্রয়কারী প্রতিষ্টান বিডি সানলাইফ সিকিউরিটিজ সিলেট শাখার উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
(১২ সেপ্টেম্বর) দুপুরে পূর্ব জিন্দাবাজারের বারুতখানাস্থ সিম্পনি হাইটসের ৯ম তলায় ঢাকা ষ্টক এক্সচেঞ্জ এর শেয়ার ক্রয় বিক্রয়কারী প্রতিষ্টান বিডি সানলাইফ সিকিউরিটিজ সিলেট শাখার উদ্বোধনী অনুষ্টান অনুষ্টিত হয়। বিডি সানলাইফ সিকিউরিটিজ সিলেট শাখার এভিপি এবং ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল জলিল মাসুমের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, বারাকা পাওয়ার লি: পরিচালক ও ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান, বারাকা পাওয়ার লি: এমডি গোলাম রাব্বানী চৌধুরী, এনআরবি ব্যাংকের পরিচালক মো: দুলাল আহমদ । এসময় ঢাকা থেকে ভার্চূয়ালী উদ্বোধনী অনুষ্টানে বক্তব্য দেন বিডি সানলাইফ সিকিউরিটিজ এর চেয়ারম্যান জাহিদ মালিক ও এমডি রাহাত মালিক । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লংকা বাংলা সিকিউরিটিজ এর হেড অফ সিলেট ব্রাঞ্চ মো: শামসুদ্দিন, এনআরবি ব্যাংকের ম্যানেজারা প্রশান্ত কুমার সিনহাও পিযুষ কুমার সরকার, বিডি সানলাইফ সিকিউরিটিজ সিলেট শাখার এভিপি এবং ম্যানেজার অপারেশন মো: নজরুল হোসেইন খান মুন্না প্রমূখ। ফিতা কেটে উদ্বোধনের পর কেক কাটা হয় পরে মোনাজাত পরিচালনা করেন অনুষ্টানের প্রধান অতিথি আলহারামাইন পারফিউম গ্রুপ অফ কোম্পানীর চেয়ারম্যান ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান (নাসির) সিআইপি।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মাহতাবুর রহমান (নাসির) আরো বলেন আমাদের শেয়ারবাজার সম্প্রসারিত হচ্ছে আরো নতুন নতুন দেশী বিদেশী কোম্পানি আসার সম্ভাবনা রয়েছে এই প্রেক্ষাপটে শেয়ারবাজারে বিনিয়োগকারীরা যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এ ব্যাপারে ব্রোকার হাউসের পরিচালকরা নিজেরা যেমন দক্ষতা অর্জন করবেন পাশাপাশিবিনিয়োগকারীদের বিনিয়োগের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগীতা করবেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১২/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির