editor
প্রকাশিত: 12:58 PM, September 4, 2021

নিজের ভোট খুঁজে পেলেন না জাপা প্রার্থী আতিক
নিজস্ব প্রতিবেদক
সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমার মোগলাবাজারের রেবতী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দিতে যান সিলেট-৩ আসনের উপনির্বাচনের জাতীয়পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক। এ সময় তিনি সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তার কাছে নিজের ভোটার আইডি দিয়ে ভোট দেয়ার প্রস্তুতি নেন।
কিন্তু ইভিএম মেশিনে আতিকুর রহমান আতিকের ভোট খুঁজে পাওয়া যায়নি। দীর্ঘক্ষণ চেষ্টা করেও ভোট দিতে না পেরে হতাশ হন আতিক। প্রশ্ন তোলেন ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন নিয়েও। জানান- ‘এই হলো অবস্থা। না জানি কত মানুষ ভোট খুঁজে পাচ্ছে না।’
তবে- নির্বাচনী কর্মকর্তারা আতিককে আশ্বস্ত করে বলেছেন; তারা বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। সমাধান হয়ে গেলে প্রার্থীকে ভোট দেয়ার জন্য ফোন করা হবে বলেও জানান তারা।
এদিকে- কেন্দ্রের বাইরে বেরিয়ে এসে আতিক নিজেই ঘটনাটি সাংবাদিকদের অবগত করেন।
এ সময় তিনি অভিযোগ করেন- প্রতিটি কেন্দ্রে পর্দা ছাড়াই নির্বাচনী কর্মকর্তাদের সামনে ইভিএমে ভোটারদের ভোট দিতে হচ্ছে। এতে করে সুষ্ঠু ভোটের পরিবেশ নষ্ট হচ্ছে। ভোটার কাকে ভোট দিচ্ছেন সেটি তো নির্বাচনী কর্মকর্তারা দেখার কথা না- প্রশ্ন তোলেন আতিক। এতে করে অনেক ভোটার ভয়ে নৌকায় ভোট দিচ্ছেন বলে দাবি করেন আতিক।
এছাড়া- সকালে দক্ষিণ সুরমার কুছাই ও বরইকান্দি কেন্দ্রে আওয়ামী লীগের কর্মীরা কেন্দ্র থেকে তার এজেন্টকে বের করে দেওয়ার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ করেন আতিক। তিনি জানান- বরইকান্দি ভোট কেন্দ্রে প্রকাশ্য দা দিয়ে ধাওয়া করা হয়েছে তার কর্মী সমর্থকদের।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৪/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ