editor
প্রকাশিত: 6:50 PM, September 30, 2021
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট মহানগর আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৯ সেপ্টেম্বর) এ আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করেন তিনি। মহানগর বিএনপির সদ্য সাবেক কমিটির সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালি পংকিকে আহবায়ক ও মহানগর বিএনপির সদ্য সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে সদস্য সচিব করে গঠন করা হয়েছে ২৯ সদস্য বিশিষ্ট এ কমিটি।
সিলেট মহানগর বিএনপির সাবেক নির্বাচিত সাংগঠনিক মিফতাহ সিদ্দিকীকে সদস্য সচিব করায় অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। কমিটির ঘোষণার পর বুধবার রাত থেকে মিফতাহ সিদ্দিকীর বাসায় ফুল নিয়ে অভিনন্দন জানাতে ছুটে আসছেন নেতাকর্মীরা।
এদিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদের নেতৃত্বে যুবদল নেতৃবৃন্দ, সিলেট মহানগর যুবদলের সাবেক সদস্য সচিব মাহরুফ আহমদ টিপুর নেতৃত্বে যুবদল নেতৃবৃন্দ, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজু আহমদের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও সদর উপজেলা যুবদল, স্বেচ্চাসেবক দলের নেতৃবৃন্দ, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন এর নেতৃত্বে ছাত্রদল নেতৃবৃন্দ, দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেক দলের সাবেক সভাপতি কামাল হাসান জুয়েল এর নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেলর নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, এছাড়ও সিলেট মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান নব-নির্বাচত সদস্য সচিব নির্বাচিত হওয়ায় মিফতাহ সিদ্দিকীকে। -বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/৩০/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১