editor
প্রকাশিত: 7:46 PM, October 13, 2021
পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে সিলেট নগরীর টিলাগড়স্থ আলহাজ্জ’ অছিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদরাসায় ৪ দিনব্যাপী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শীর্ষক কর্মশালা ও কুইজ প্রতিযোগীতা আজ ১৩ অক্টেবর সম্পন্ন হয়েছে। গত ১০ অক্টোবর থেকে শুরু হওয়া কর্মশালায় সভাপতিত্ব করেন মাদরাসার সুপার মাওলানা আখতার হোসাইন জাহেদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সদস্য যুক্তরাজ্য প্রবাসী সুহেল আরসাদ। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন মাসিক পরওয়ানার সহ সম্পাদক মুহাম্মদ উসমান গণি।
কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা রাখেন মাদরাসার শিক্ষক মাওলানা বেলাল আহমদ, শাহ জুনেদ আহমদ, মাওলানা নুমান উদ্দিন, মাওলানা আলিম উদ্দিন ও ইমরান আহমদ।
কর্মশালায় প্রতিদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে বিষয়ভিত্তিক আলোচনার পর কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে চারটি বিভাগে বিন্যস্ত শিক্ষার্থীরা কর্মশালা ও কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন।
এদিকে আগামী ১৬ অক্টোবর প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সংসদ সদস্য ও মাদরাসার প্রধান উপদেষ্টা আলহাজ্জ শফিকুর রহমান চৌধুরী। -বিজ্ঞপ্তি
ডিএসএস/১৩/অক্টোবর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ