editor
প্রকাশিত: 7:06 PM, October 18, 2021
উন্নয়নের পাশাপাশি মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়তে হবে– হাবিবুর রহমান হাবিব এমপি
সিলেট-৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, উন্নয়নের পাশাপাশি মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়তে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যহত রেখে বহির্বিশ্বে সুনাম অর্জন করেছেন। আমরা যে যে অবস্থানে আছি, প্রধানমন্ত্রীকে অনুসরণ করলে দেশকে অনেক কিছু দিতে পারবো। আমার নির্বাচনী এলাকায় শারদীয় দুর্গপূজা শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে। প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গকে সম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন রেখেছেন। এজন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। ফেঞ্চুগঞ্জ বাজারে ফুটপাত নির্মাণ, বঙ্গবন্ধু গ্রন্থাগার প্রতিষ্ঠা, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, বিভিন্ন ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স নির্মাণ যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি।
এমপি হাবিবুর রহমান হাবিব ১৮ অক্টোবর রোববার ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে উপজেলা আইন শৃঙ্খলা কমিটি ও সমন্বয় কমিটির পৃথক পৃথক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পৃথক পৃথক সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, ভাইস চেয়ারম্যান শামসুদ্দিন শামস, মহিলা ভাইস চেয়ারম্যান সেবু বেগম, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, উপজেলা নির্বাহী অফিসার রাখী আহমদ, বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার, ওসি নামজুমল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ফেঞ্চুগঞ্জ থানার ওসি শাফায়েত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ ইউপি চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা, উত্তর কুশিয়ারা ইউপি চেয়ারম্যান আহমদ জিলু, মাইজগাঁও ইউপি চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
ডিএসএস/১৮/অক্টোবর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ