editor
প্রকাশিত: 3:14 PM, November 23, 2021
গোলাপগঞ্জ প্রতিনিধি::
সিলেটের গোলাপগঞ্জের পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের ডাক বাংলোর সম্মুখে এ ঘটনাটি ঘটে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। খবর পেয়ে তাৎক্ষণিক গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, তারা প্রাথমিকভাবে ধারণা করছে যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনাটি ঘটতে পারে।
জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ পৌর এলাকার ডাকবাংলোর সম্মুখে অবস্থিত নজরুল ইঞ্জিনিয়ার ওয়ার্কসপে আগুন লেগে যায়। আগুনের ধোয়া আশপাশের মানুষ দেখে তাৎক্ষণিক দোকানের মালিক ও ফায়ার সার্ভিস খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস আসার আগ পর্যন্ত নজরুল ইঞ্জিনিয়ার ওয়ার্কসপ হতে আগুন পাশ্ববর্তী দোকান শামীম ওয়েলডিং ও মাহফুজ ট্রেডার্সও ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে শামীম ওয়েলডিং ও মাহফুজ ট্রেডার্সের কিছু ক্ষয়ক্ষতি হলেও নজরুল ইঞ্জিনিয়ার ওয়ার্কসপ পুড়ে ছাই হয়ে যায়।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন নজরুল ইঞ্জিয়ারিং ওয়ার্সপের সত্ত্বাধিকারী নজরুল ইসলাম।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির