editor
প্রকাশিত: 4:45 PM, September 1, 2021

জকিগঞ্জের কিশোর বিরল রোগে আক্রান্ত সহযোগিতার আকুতি
জকিগঞ্জ প্রতিনিধিঃ
জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়সের কামালপুর গ্রামের আবদুস সোবহান পেশায় একজন ব্যাটারিচালিত টমটমচালক। ভাঙা একটি ঘরে আট সদস্যের পরিবার পরিজন নিয়ে বসবাস করেন। মা, স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ের যাবতীয় খরচ একাই মেটাচ্ছেন। চলার পথে কখনো কার কাছে হাত বাড়ানোর চিন্তা করেননি। কিন্তু এখন তিনি অসহায়।
আবদুস সোবহানের ১৪ বছর বয়সী ছেলে আলিম উদ্দিন সালমান সাত বছর ধরে বিরল রোগে আক্রান্ত। দুই হাঁটুর নিচে মাংশ বেড়ে শক্ত হয়ে গেছে। এ কারণে ছেলেটি ওঠাবসা বা চলাফেরা করতে পারে না। সময়ে সময়ে পা দুটি নিস্তেজ হয়ে যায়।
অধ্যাপক ডা. দীপংকর নাথ তালুকদার বলেন, সালমানের রোগের নাম মাসকুলার ডিস্টপিয়া। এটি একটি বিরল রোগ। এ রোগ থেকে উত্তরণ ঘটাতে প্রচুর শ্রম ও অর্থ ব্যয় করতে হবে। একাধারে ছয় মাস থেরাপির পাশাপাশি সুস্ত হওয়ার আগপর্যন্ত নিয়মিত ওষুধ সেবন করতে হবে।
কিন্তু সালমানের দরিদ্র বাবা আবদুস সোবহানের পক্ষে পরিবার চালানোই যেখানে কষ্টকর, সেখানে তিনি কীভাবে ছেলের চিকিৎসা করাবেন। এ অবস্থায় সন্তানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি ও সংগঠনের প্রতি সহযোগিতার আকুতি জানিয়েছেন দরিদ্র আবদুস সোবহান। তিনি আশা করেন, বিত্তবান হৃদয়বান ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় তাঁর ছেলে স্বাভাবিক জীবন ফিরে পাবে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০১/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ