editor

প্রকাশিত: 6:04 PM, October 31, 2021

কানাইঘাট প্রেসক্লাবে চেয়ারম্যান প্রার্থী আলী আকবর চৌধুরীর মতবিনিময়

কানাইঘাট প্রেসক্লাবে চেয়ারম্যান প্রার্থী আলী আকবর চৌধুরীর মতবিনিময়

কানাইঘাট প্রতিনিধি::
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের কানাইঘাট উপজেলার ৯নং রাজাগঞ্জ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হয়েছেন কানাইঘাট ডিগ্রি কলেজের সাবেক ছাত্রলীগ নেতা, রাজাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের ওয়ার্ড কমিটির সাবেক সাধারণ সম্পাদক, রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান কমিটির সহ-সভাপতি সিলেটের কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এবং সিলেট জেলা প্রেসক্লাব’র সাবেক কার্যনির্বাহী ও জেলা প্রেসক্লাবের বর্তমান সিনিয়র সদস্য সাংবাদিক আলী আকবর চৌধুরী কোহিনূর।

 

নির্বাচনী প্রচারনা ও অব্যাহত গণসংযোগের অংশ হিসেবে শনিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় কানাইঘাট প্রেসক্লাবে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, টিভি চ্যানেল ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

এ সময় সাংবাদিক আলী আকবর চৌধুরী কোহিনূর বলেন, তিনি দীর্ঘদিন থেকে তাঁর ইউনিয়নের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

মানুষের সেবা করার পাশাপাশি অবহেলিত রাজাগঞ্জ ইউনিয়নকে একটি আধুনিক উন্নত ও মডেল ইউনিয়নে পরিণত করতে চান। এ লক্ষ্য আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি ইউনিয়নের সর্বস্তরের ভোটার, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দীর্ঘদিন ধরে ইউনিয়ন ব্যাপি গণসংযোগ, উঠান বৈঠক, মত বিনিময় সভা ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে ইউনিয়নবাসীর ব্যাপক সমর্থন ও সহযোগিতাও পাচ্ছেন তিনি।

তিনি আরও বলেন, ছাত্র অবস্থায় তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, পরবর্তীতে সাংবাদিকতা পেশার সাথে জড়িত হলেও এখনও তিনি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত সৈনিক হিসেবে নিজ ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্বশীল পদে থেকে দলের কাজ করে যাচ্ছেন।

যেহেতু তিনি আওয়ামী পরিবারের সন্তান এবং ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, তাই আসন্ন রাজাগঞ্জ ইউপি নির্বাচনে তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকই প্রত্যাশা করেন। তিনি রাজাগঞ্জ ইউনিয়নকে সবদিক থেকে একটি উন্নত জনপদ ও স্থানীয় সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ড স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়ন, শিক্ষার উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ,কর্মসংস্থানের পাশাপাশি সরকারের সবধরনের সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।

মতবিনিময় কালে আলী আকবর চৌধুরী কোহিনূর নিজেকে একজন সাংবাদিক উল্লেখ করে স্থানীয় সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সর্বাত্মক সাহায্য ও সমর্থন প্রত্যাশা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সম্পাদক মাহবুবুর রশিদ, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক মুফিজুর রহমান নাহিদ, মিজানুর রহমান লাভলু প্রমূখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ