editor
প্রকাশিত: 7:43 PM, October 21, 2021
গোলাপগঞ্জ প্রতিনিধি::
গোলাপগঞ্জে এক গৃবধুকে ধর্ষণের অভিযোগে ছানু মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তি একই এলাকার মো. নূর উদ্দিনের ছেলে।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রাম নোয়াগাঁও থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বুধবার রাতে নূর উদ্দিন একই এলাকার এক গৃহবধূকে ধর্ষণ করে। ধর্ষণের পরপরই ধর্ষিতা গৃহবধূ গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তৎক্ষণাৎ এসআই ফয়জুল করিমের নেতৃত্বে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গোলাপগঞ্জ মডেল থানায় তার বিরুদ্ধে (মামলা নং-১৯) দায়ের করা হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। সেই সাথে ভিকটিমকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডিএসএস/২১/অক্টোবর/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ