editor
প্রকাশিত: 1:47 PM, September 13, 2021
কানাইঘাট প্রতিনিধিধ::
কানাইঘাটে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। রোববার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কানাইঘাট পৌরসভার নন্দিরাই গ্রামে ঘটনাটি ঘটেছে।
জানা যায়, কানাইঘাট পৌরসভার নন্দিরাই গ্রামের আব্দুল লতিফের পুত্র অলি উল্লাহ (২৫)। সে প্রায় দু’বছর থেকে মানসিক রোগে ভুগছিলেন।
নিহতের পিতা আব্দুল লতিফ জানান, রোববার সকালবেলা তিনি তার ছেলে অলি উল্লাহকে বাড়িতে রেখে বাজারে আসেন। দুপুর অনুমান ১২টায় পরিবারের অন্যান্য সদস্যের অজান্তে অলি উল্লাহ বসত ঘরে গলায় শাড়ি প্যাঁচিয়ে আত্মহননের ঘটনা ঘটায়। পরিবারের লোকজন অলি উল্লাহকে উদ্ধার করে দ্রুত কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য সিওমেক হাসপাতালে প্রেরণ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবার থেকে অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৩/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ