editor
প্রকাশিত: 4:04 PM, October 2, 2021

সুনামগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল এক স্কুলছাত্রী। সে জেলার ধর্মপাশা উপজেলার একটি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে অধ্যায়নরত।
আজ শুক্রবার (১ অক্টোবর) বিকেলে ওই স্কুলছাত্রীর বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার সব প্রস্তুতি চলছি। ওই সময় উপজেলার নির্বাহী কর্মকর্তা বাল্য বিয়ে বন্ধ করে দেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- জেলার মধ্যনগর উপজেলা সদর ইউনিয়নের গলহা গ্রামের ২৪ বছর বয়সী এক যুবকের সাথে ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের দশম শ্রেণীর স্কুলছাত্রী (১৫) এর বিয়ে দেওয়া জন্য দুই পরিবারের সম্মতিতে বিয়ের আয়োজন করা হয়।
আজ শুক্রবার (১ অক্টোবর) দুপুরে স্কুলছাত্রীর বাড়িতে বরযাত্রীরা এসে খাওয়া-দাওয়া শেষে কাজীর মাধ্যমে রেজিষ্টার্ড করে বিয়ে সম্পন্ন করবে এমন সময় খবর পেয়ে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুনতাসির হাসানের নির্দেশে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে এই বাল্যবিয়ে বন্ধ করা হয়।
এঘটনার সত্যতা নিশ্চিত করে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুনতাসির হাসান সাংবাদিকদের বলেন, খোঁজ নিয়ে জানা গেছে ওই স্কুলছাত্রীর বয়স এখনও ১৮ বছর পূর্ণ হয়নি। তাই বাল্য বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। দুই পরিবারের অভিভাবকদের মৌখিক ভাবে অঙ্গীকার করা হয়েছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০২/অক্টোবর/২০২১/রেদওয়ান
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির