editor
প্রকাশিত: 9:57 PM, October 9, 2021

দরিদ্র অসহায় মানুষদের জন্য ত্রাণ বিতরণ একটি মহৎ কাজ : আসাদ উদ্দিন আহমদ
সিলেট মহানগর আওয়ামলীগের সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদ বলেছেন, দরিদ্র অসহায় মানুষদের জন্য ত্রাণ বিতরণ একটি মহৎ কাজ। এই করোনাকালীন সময়েও যে আপনারা সেবা কার্যক্রমটি বাস্তবায়ন করছেন তা অনুকরণীয়। এখনো সংকট কাটেনি। তাই বর্তমান পরিস্থিতিতে সকলকে আরো বেশী সচেতন হতে হবে।
তিনি ৯ অক্টোবর শনিবার বিকাল ৪টায় নগরীর চৌহাট্টাস্থ ভোলানন্দ গিরি নাইট স্কুল প্রাঙ্গণে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪২৮ বাংলার উদ্যোগে সেবা কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পরিষদের সভাপতি বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম প্রণব কুমার দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাপেক্সিয়ান চন্দন দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট প্রদীপ ভট্টাচার্য্য, মহালয়ার প্রধান সমন্বয়ক সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ত্রাণ বিতরণ উপ-কমিটির আহবায়ক হারাধন দেব প্রভাষ, সদস্য সচিব উত্তম ঘোষ, পরিষদের সহ-সভাপতি নিধীর রঞ্জন সূত্রধর, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ্বাস, সহ সম্পাদক মৃনাল কান্তি চৌধুরী মঞ্জু, অর্জুন চক্রবর্তী, লেখক তারেশ কান্তি তালুকদার, সাংগঠনিক সম্পাদক ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার অরুণ কুমার বিশ্বাস, সহ সাংগঠনিক সম্পাদক চন্দ্র শেখর দে চপল, কোষাধ্যক্ষ শিক্ষক অনুকুল সূত্রধর, সহ প্রচার সম্পাদক রণি চন্দ্র শীল, কার্যকরী সদস্য অপি বণিক প্রমুখ।
সেবা কার্যক্রম অনুষ্ঠানে শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ