editor

প্রকাশিত: 8:59 PM, September 9, 2024

কনসার্ট চলাকালীন ‘তওবা তওবা’ গায়ককে জুতা নিক্ষেপ!

কনসার্ট চলাকালীন ‘তওবা তওবা’ গায়ককে জুতা নিক্ষেপ!

কনসার্ট চলাকালীন জুতা নিক্ষেপ করা হয়েছে ‘তওবা তওবা’ খ্যাত পাঞ্জাবি গায়ক করণ আউজলার ওপরে। সম্প্রতি লন্ডনে একটি লাইভ কনসার্ট চলাকালীন এমন অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হন এই গায়ক।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, কনসার্ট চলাকালীন করণ আউজলা যখন সেটের মাঝখানে ছিলেন তখন দর্শকসারিতে থাকা কেউ একজন তার দিকে জুতা ছুড়ে মারে। যেটা সরাসরি গায়কের মুখে আঘাত করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। যেখানে উঠে এসেছে কনসার্টের অনাকাঙ্খিত সেই চিত্র।

অপ্রত্যাশিত এই ঘটনার সঙ্গে সঙ্গেই প্রতিবাদ জানান করণ। ভিডিওতে দেখা যায় গায়ক বলছেন, ‘থাকুন! কে ছিলেন? আমি আপনাকে মঞ্চে আসতে বলছি। এখনই ওয়ান টু ওয়ান করি।’

একপর্যায়ে অসম্মানজনক এই ঘটনায় হতাশা প্রকাশ করে করণ বলেন, ‘আপনি যে আমাকে জুতা দিয়ে আঘাত করেছেন, আমি কি এত খারাপ গান গাইছি।’

জুতা নিক্ষেপের সেই ঘটনার পর করণ আউজলা পারফরম্যান্স বন্ধ করার পরামর্শ দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে ইভেন্টের নিরাপত্তারক্ষীরা আক্রমণকারীকে তৎক্ষণাৎ অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেওয়ায় গায়ক আবার পারফর্ম করা শুরু করেন।

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

পূজার ছুটিকে এসএসসি পরীক্ষার প্রস্তুতির সময় হিসেবে কাজে লাগানোর আহ্বান অধ্যক্ষের

পূজার ছুটিকে এসএসসি পরীক্ষার প্রস্তুতির সময় হিসেবে কাজে লাগানোর আহ্বান অধ্যক্ষের

দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে স্কলার্সহোম মেজরটিলা কলেজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে মতবিনিময়

পূর্ব লন্ডনে যুক্তরাজ্য জিয়া মঞ্চের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পূর্ব লন্ডনে যুক্তরাজ্য জিয়া মঞ্চের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্য শাখা জিয়া মঞ্চের উদ্যোগে নবগঠিত (আংশিক) কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পূর্ব লন্ডনের স্থানীয় একটি

যুক্তরাষ্ট্রে বসে গোলাপগঞ্জকে অস্থিতিশীল করার পাঁয়তারা আওয়ামী লীগ নেতা জাবেদের

যুক্তরাষ্ট্রে বসে গোলাপগঞ্জকে অস্থিতিশীল করার পাঁয়তারা আওয়ামী লীগ নেতা জাবেদের

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সিলেটের গোলাপগঞ্জে শহীদ হন ৭ জন। সিলেটের মধ্যে সবচেয়ে উত্তাল ছিল এই উপজেলা। বিপ্লবোত্তর বাংলাদেশ থেকে আওয়ামী

সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব পদ নিয়ে জোর লবিং

সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব পদ নিয়ে জোর লবিং

সিলেট জেলা বিএনপি’র নতুন কমিটির দায়িত্ব পেতে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ ও তদবিরে ব্যস্ত হয়ে পড়েছেন স্থানীয় শীর্ষ ও পদপ্রত্যাশী নেতারা।

আখালিয়ার মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসার নামে মৃত্যুফাঁদ

আখালিয়ার মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসার নামে মৃত্যুফাঁদ

রোগী সেবার নামে সিলেটের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতাল যেন দিন দিন এক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ভুল চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের চরম

বিশ্বনাথে প্রবীণ ব্রিটিশ নাগরিকের ১৭০ শতক জমি দখলের অভিযোগ যুবদল সভাপতি কয়েছের বিরুদ্ধে

বিশ্বনাথে প্রবীণ ব্রিটিশ নাগরিকের ১৭০ শতক জমি দখলের অভিযোগ যুবদল সভাপতি কয়েছের বিরুদ্ধে

সিলেটের বিশ্বনাথে প্রবীণ বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ৮০ বছর বয়সী আরিফুন নেছার ক্রয়কৃত ১৭০ শতক বসতবাড়ি ও কৃষি জমি জোরপূর্বক

সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব

সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে সিলেট নগরীর ৮নং ওয়ার্ডে ৫০০ পরিবারের মাঝে পূজার উপহার ও নগদ অর্থ বিতরণ করেছেন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বেদবার্তা’র মোড়ক উন্মোচন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বেদবার্তা’র মোড়ক উন্মোচন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীহট্ট পুরোহিতমণ্ডলী কর্তৃক প্রকাশিত শারদীয় ‘বেদবার্তা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ) বিকাল ৩টায়