editor

প্রকাশিত: 4:32 PM, April 22, 2021

পরিবহণ শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ কর্মসূচীতে বক্তারা : ২ দফা দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাংলার শ্রমিকরা ঘরে ফিরবে না

পরিবহণ শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ কর্মসূচীতে বক্তারা : ২ দফা দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাংলার শ্রমিকরা ঘরে ফিরবে না

সিলেটে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচলের নির্দেশ ও দশ টাকা কেজি দরে ভিজিএফের চাল শ্রমিকদের মধ্যে বিতরণ এবং অন্যান্য সহযোগিতার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে যৌথভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করে সিলেটের সর্বস্তরের পরিবহণ নেতৃবৃন্দ ও শ্রমিকরা।
বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে কদমতলীস্থ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি হুমায়ূন রশিদ চত্বর ও কিনব্রিজ এলাকা ঘুরে ফের টার্মিনালে গিয়ে শেষ হয়। পরে টার্মিনালে অনুষ্ঠিত হয় সমাবেশ। পরে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী বরাবরে সিলেটের জেলা প্রশাসনের মাধ্যমে এক স্মারকলিপি প্রদান করেন।
সমাবেশে বক্তারা বলেন, লকডাউনের নামে গণপরিবহণ বন্ধ রেখে শ্রমিকদের উপর যে নির্যাতন চালানো হচ্ছে তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। অচিরেই সড়ক পরিবহণ শ্রমিকদের ১০টাকা কেজি দরে চাল প্রদান ও স্বাস্থ্য বিধি মেনে গণপরিবহণ চালু করতে হবে। বক্তারা বলেন, আজকে শিল্পকারখানা খোলা, শিল্পপতিদের বড় বড় গাড়ি রাস্তায় ধাবিয়ে বেড়াচ্ছে অথচ খেটে খাওয়া মানুষ গাড়ি নিয়ে বেরুলেই বিভিন্ন মামলা দিয়ে তাদের হয়রানী করা হচ্ছে। এতে দেশের লাখ লাখ শ্রমিক পরিবার-পরিজন নিয়ে না খেয়ে আছে। এই অমানবিক অবস্থা থেকে শ্রমিকদের মুক্তি দিতে অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর নির্দেশ দিতে হবে। তাদের পেটে ভাত নেই অথচ হাজার হাজার টাকা মামলা দিচ্ছে পুলিশ, যা কোনভাবেই মেনে নেওয়া যায় না।
বক্তারা আরো বলেন, আজকে বিভিন্ন জায়গায় মানুষের সমাগম ও যানজট লেগেই আছে, প্রাইভেট কার ও অন্যান্য যানবাহন চলাচল করছে অথচ গণপরিবহণ বন্ধ রেখে পরিবহণ শ্রমিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। লকডাউনের শুরু থেকে আমাদের সাথে এই বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। অথচ সরকারের পক্ষ থেকে লক্ষ লক্ষ শ্রমিকদের ডাটা নিয়ে সাহায্যের নামে আজকের একটি টাকাও শ্রমিকদেরকে দেওয়া হয়নি। বক্তারা বলেন, বিমান চলছে, রেল চলছে অথচ গণপরিবহণ বন্ধ রাখা হয়েছে। শ্রমিকদের নায্য দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাংলার শ্রমিকরা ঘরে ফিরবে না।  বক্তারা বলেন, এখন পবিত্র রমজান মাস, সামনে ঈদ। তাই শ্রমিকদের জীবিকার কথা বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহণ চালুর দাবী জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বাস-মিনিবাস কোচ মাইক্রেবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং বি-১৪১৮) এর সভাপতি হাজী ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুশ শহীদ, সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং ২১৫৯ এর সভাপতি শ্রী আবু সরকার, সাধারণ সম্পাদক আমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, কোষাধ্যক্ষ রাজু আহমদ তুরু, সদস্য শরীফ আহমদ, আলী আহমদ আলী, আব্দুল মতিন ভিআইপি, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ, সাধারণ সম্পাদক আজাদ মিয়া, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, কল্যাণ সম্পাদক আব্দুল মন্নান, সদস্য রাজা আহমদ রাজা, সুজন মিয়া, লিটন মিয়া, বরকত আলী, সিলেট জেলা সিএনজি চালিত শ্রমিক ইউনিয়ন ২০৯৭ এর কার্যকরি সভাপতি মতছির আলী প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়