editor
প্রকাশিত: 1:45 AM, April 28, 2021
নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্টমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ১৬ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুর ১২ টায় পরিবারের পক্ষ থেকে বনানী কবর স্থানে পুস্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হয়। পরে বাদ আছর কলাবাগানস্থ বাস ভবনে মিলাদ মাহফিল ও ইফতার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মরহুমের জ্যেষ্ঠ পুত্র, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, মেঝো ছেলে তৌফিকুস সামাদ, সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ন সম্পাদক আসাদুজ্জামান সেন্টু, মুক্তিযোদ্ধা যুব কমান্ডের উবায়দুর রহমান কুবাদ, সামাদ আজাদ স্মৃতি পরিষদ সদস্য সুয়েব আহমদ, জিয়াউল হক, যুবলীগ নেতা মন্জুর আজাদ পাবেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাবের আহমদ, মরহুমের নাতি রাইয়ান আজিজ সামাদ আজাদ, আজমাইন আজিজ সামাদ আজাদ।
অপরদিকে, সুনামগঞ্জে আব্দুস সামাদ আজাদ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আলম ও অ্যাডভোকেট শুকুর আলীর উদ্যোগে নতুন কোর্ট মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ আছর পুরাতন কোর্ট মসজিদের সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিনের উদ্যোগে মিলাদ ও বিশেষ দুয়া অনুষ্ঠিত হয়। পরে ইফতার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম, শিল্প ও বাণিজ্য সম্পাদক দেওয়ান ইমদাদ রাজা চৌধুরী, সদস্য রেজাউল আলম নিক্কু, আইনজীবী সমিতির সাবেক সভাপতি চান মিয়া, সাবেক সম্পাদক শুকুর আলী, বর্তমান সভাপতি নজরুল ইসলাম, মসজিদ কমিটির সেক্রেটারি নুরুর রব চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, অ্যাডভোকেট হাসান মাহবুব সাদী, অ্যাডভোকেট ছায়াদুর রহমান তালুদার, পৌর আওয়ামী লীগ সহ সভাপতি শফিকুল হক, সাবেক ছাত্রলীগ নেতা হিরন্ময় রায়, পংকজ তালুকদার, বালাগঞ্জ সরকারি কলেজের প্রভাষক অহী আলম রেজা, বিশিষ্ট ব্যবসায়ী রাসেল চৌধুরী, তাজিন তিমু,বরুন কান্তি দে, রাহুল তালুকদার, শিহাব আহমদ, নূর মোহাম্মদ স্বজন, তানজিলুর রহমান, সাজ্জাদ হোসেন নাহিদ,নিহার রঞ্জন তালুকদার,শুভ দাশ, শুভ বনিক, অনুকুল তালুকদার, মুশফিকুর রহমান পীর, স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল হোসেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি জিসান এনায়েত রেজা, সাংগঠনিক সম্পাদক আসিফ বখ্ত রাদ, ছাত্রলীগ নেতা রুহুল আমীন নাইম, মামুনুর রশীদ মামুন, সাকিব আহমদ ও পিয়াস পাল প্রমুখ।
এছাড়াও জগন্নাথপুরে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, সদস্য আঙ্গুর মিয়া, আফু মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা, আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবার হোসেন ভুইয়া, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবীবুর রহমান হাবীব, প্রচার সম্পাদক আক্তার হোসেন, যুবলীগ নেতা রাজীব চৌধুরী বাবু, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি ও মিঠন দেব প্রমুখ।
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়