editor
প্রকাশিত: 8:58 PM, April 30, 2021
সম্পাদক পরিষদ, সিলেটের উদ্যেগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সিলেট নগরীর রায়নগরে অস্থায়ী কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সম্পাদক পরিষদ, সিলেটের সভাপতি ও দৈনিক সবুজ সিলেটের সম্পাদক ও প্রকাশক মুজিবুর রহমান।
পরিষদের সাধারণ সম্পাদক, দৈনিক শ্যামল সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মুকিতের পরিচালনায় অনুষ্ঠানে সিলেটের প্রয়াত সাংবাদিককে রুহের মাগফেরাত কামনা, অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
সামাজিক দুরত্ব মেনে আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দৈনিক উত্তরপূর্বের সম্পাদক ও প্রকাশক শফিউল আলম চৌধুরী নাদেল, দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন, দৈনিক সিলেট বাণীর সম্পাদক ওবায়দুল হক চৌধুরী, দৈনিক দৈনিক জৈন্তাবার্তার সম্পাদক ও প্রকাশক ফারুক আহমদ, দৈনিক সিলেটের মানচিত্রের নির্বাহী সম্পাদক দিপু সিদ্দিকী, সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, দৈনিক শুভ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক ফয়সল আহমদ মুন্না।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, দৈনিক জৈন্তাবার্তার বার্তা সম্পাদক দেবব্রত চৌধুরী, দৈনিক শ্যামল সিলেটের চীফ রিপোর্টার নাসির উদ্দিন, ফটো সাংবাদিক মাহমুদ হোসেন, দৈনিক সবুজ সিলেটের আইটি ইনচার্জ এম এম মালেক।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত থাকতে না পারলেও দৈনিক কাজিরবাজারের প্রকাশক আফছর উদ্দিন মোবাইলে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া দৈনিক শ্যামল সিলেটের সম্পাদক মন্ডলীর সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান তার মায়ের অসুস্থতার কথা জানিয়ে দোয়া কামনা করেন।
দোয়া মাহফিলে দৈনিক উত্তরপূর্বের সাবেক প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিমসহ প্রয়াত সিলেটের সকল সাংবাদিকের রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনা ও দৈনিক শ্যামল সিলেটের সম্পাদক মন্ডলীর সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের মায়ের সুস্থতা কামনাসহ দেশ ও জাতির কল্যান কামনা করা হয়।
আলোচনা সভায় সাংবাদিক কল্যান ট্রাস্টে সাড়ে ১০ কোটি টাকা প্রদানে জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানোসহ তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।-বিজ্ঞপ্তি
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়