editor
প্রকাশিত: 10:29 PM, May 5, 2021
অনলাইন ডেস্ক
সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়ন অফিসের পাশের রাস্তা থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। বুধবার ভোর ৬টার দিকে গাছের নিচে টাওয়াল দিয়ে মোড়ানো পরিচয়হীন ফুটফুটে নবজাতক কন্যাটিকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বুধবার ভোরে কানাইঘাট-দরবস্ত রাস্তার পাশে গাছের নিচে টাওয়াল দিয়ে মোড়ানো রক্তমাখা অবস্থায় জনৈক বতাই মিয়ার বাড়ির লোকজন নবজাতক কন্যাটিকে দেখতে পেয়ে উদ্ধার করেন। পরে ওই বাড়ির ইছমতুন বেগম ফুটফুটে নবজাতককে কোলে নেন এবং নবজাতকটি পুরোপুরি সুস্থ থাকায় গোসল করান।
মুহূর্তেই এ খবর আশপাশ এলাকায় ছড়িয়ে পড়লে ফুটফুটে নবজাতক কন্যাকে দেখতে জনৈক বতাই মিয়ার বাড়িতে মানুষজন ভিড় জমাতে শুরু করেন। পরবর্তীতে বতাই মিয়ার মেয়ে নিঃসন্তান দম্পতি বনপাড়া গ্রামের শিমুল আহমদ ও তার স্ত্রী মুন্নি বেগম নবজাতক কন্যাটিকে তাদের দায়িত্বে বুঝে নেন।
বতাই মিয়ার বাড়ির ইছমতুন বেগম জানান, নবজাতককে রক্তমাখা অবস্থায় ইউনিয়ন অফিসের সামনে রাস্তার পাশে দেখতে পেয়ে উদ্ধার করা হয়। নবজাতকটি কন্যাসন্তান এবং তার নাড়ি কাটা ছিল। ধারণা করা হচ্ছে এই নবজাতকের জন্ম কোনো ক্লিনিকে হতে পারে এবং ভোরবেলা লোকজনের আড়ালে রাস্তার পাশে কেউ রেখে গেছে। বর্তমানে নবজাতক কন্যাটি সুস্থ অবস্থায় ওই নিঃসন্তান দম্পতির কাছে রয়েছে।
এ ব্যাপারে বড়চতুল ইউপি চেয়ারম্যান আবুল হোসেন চতুলী জানান, নবজাতক শিশুটি উদ্ধার হওয়ার পর এক দম্পতি তাদের নিজ দায়িত্বে নিয়ে গেছেন বলে জানতে পেরেছি। পরবর্তীতে বিষয়টি কানাইঘাট থানার অফিসার ইনচার্জকে অবগত করা হয়েছে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ