editor

প্রকাশিত: 9:11 PM, May 26, 2021

রেকর্ডভাঙা দাবদাহের পর স্বস্তির বৃষ্টিতেও জলাবদ্ধতা

রেকর্ডভাঙা দাবদাহের পর স্বস্তির বৃষ্টিতেও জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক

সিলেটে রেকর্ড ভাঙা দাবদাহের পর স্বস্তি হয়ে নেমেছে এক পশলা বৃষ্টি। বুধবার (২৬ মে) সন্ধ্যায় এই বৃষ্টি জনজীবনে কিছুটা স্বস্তি নিয়ে এলেও সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় ছিল দুর্ভোগও।

আড়াই মাস আগে নগরের প্রাণকেন্দ্র জিন্দাবাজারে দু’লেনের নতুন সড়ক এবং নতুন ড্রেন নির্মাণ কাজ শেষ হয়েছে। এরমধ্যেই বুধবার সন্ধ্যায় এক পশলা বৃষ্টিতে থই থই পানি জমেছে জিন্দাবাজার মোড়ে। এই এলাকাটি ব্যবসা-বাণিজ্যেরও প্রাণকেন্দ্র। এতে ভোগান্তিতে পড়েন পথচারী, ব্যবসায়ীসহ নগরবাসী।

স্কুলশিক্ষক শাহিদা জামান বলেন, প্রায় ২০ মিনিটের এই বৃষ্টিতে নগরের অনেক সড়কে পানি জমে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শত শত কোটি টাকা ব্যয়ে ড্রেন নির্মাণসহ সড়কের উন্নয়নকাজ করা হয়েছে। তারপরও পানি জমে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে শুধু অপরিকল্পিতভাবে কাজ করার কারণে। ড্রেনে পানি যাওয়ার ব্যবস্থা না রাখায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।

সন্ধ্যা ৭টার দিকে নগরের জিন্দাবাজার মোড়ে গিয়ে দেখা যায়, হাঁটুপানি জমে আছে। সড়কের লতিফ সেন্টার এবং ওভারসিজ সেন্টারের সামনে পর্যন্ত দু’পাশের রাস্তায় পানি জমে থাকতে দেখা যায়। এই সড়কে এতো অল্প বৃষ্টিতে পানি জমে যাওয়ায় কাজের মান নিয়ে প্রশ্ন তুলছেন নগরবিদরা।

জিন্দাবাজার এলাকার ব্যবসায়ীরা জানান, এই রাস্তা ও ড্রেনের কাজের জন্য এক বছরেরও বেশি সময় ব্যবসায়ী এবং নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হয়। কয়েক মাস আগে কাজ শেষ হলে কিছুটা স্বস্তি পান সবাই। তবে মাত্র ২০ মিনিটের বৃষ্টিতে এই রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বর্ষা মৌসুম নিয়ে চিন্তায় আছেন তারা।

এ ব্যাপারে বক্তব্য নিতে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানের মোবাইল ফোনে কল দিলেও তাকে পাওয়া যায়নি।

এরআগে গত ২৪ মে সিলেটে ২০ বছরের রেকর্ডভাঙা তাপমাত্রা ছিল। ওইদিন সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস। তার আগে ২৩ মে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর সিলেট কার্যালয়ের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের কারণে এই গরমের উৎপত্তি। ঘূর্ণিঝড়ের ইয়াস ইতোমধ্যে উপকূলে আঘাত এনেছে। ঘূর্ণিঝড়ের কারণে সিলেটেও বুধবার রাতে ও বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কিছুটা কমবে।’

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ