editor

প্রকাশিত: 3:48 PM, May 27, 2021

সিলেটে করোনায় মৃত্যু ৩৯২, ঈদের পর থেকে বাড়ছে আক্রান্ত

সিলেটে করোনায় মৃত্যু ৩৯২, ঈদের পর থেকে বাড়ছে আক্রান্ত

করোনা : সিলেটে ১২ জনের সুস্থ দিনে মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক
লকডাউন দিয়েও আটকানো যায়নি ঈদযাত্রায় মানুষের ঘরে ফেরা। সেই মাসুল এখন গুনতে হচ্ছে।ঈদের আগে করোনা আক্রান্তের হার  কম থাকলেও এখন তা প্রতিনিয়ত বেড়েই চলেছে।

পবিত্র ঈদুল ফিতরের দিন (১৪ মে) থেকে মঙ্গলবার পর্যন্ত ১২ দিনে করোনা আক্রান্ত হয়েছেন ৭৮২ জন। আক্রান্তদের ৫২৬ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া মৌলভীবাজারের ৬৩ জন, হবিগঞ্জের ৫১ জন, সুনামগঞ্জের ৩০ জন এবং ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১১২ জনের করোনা শনাক্ত হয়।

এই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ জন। তন্মধ্যে ১৬ জনই সিলেট জেলার এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজারের একজন করে মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিসংখ্যানবিদ মতিউর রহমান স্বাক্ষরিত প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তথ্যমতে, ২০২০ সালের ১০ মার্চ থেকে মঙ্গলবার (২৫ মে) পর্যন্ত সিলেট বিভাগে ২২ হাজার ১৭৪ জন করোনা আক্রান্ত হন। এরমধ্যে সিলেট জেলা্য়ই ১৪ হাজার ৪৬৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৯১ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৮০ জন এবং মৌলভীবাজারে ২ হাজার ৪৩৫ জন।

আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ২০ হাজার ৮৫১ জন। তন্মধ্যে সিলেটে ১৩ হাজার ৮৪৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭১৩ জন, হবিগঞ্জের এক হাজার ৯৯২ জন এবং মৌলভীবাজারের ২ হাজার ২৯৭ জন। এছাড়া বিভাগে করোনা আক্রান্ত হয়ে এ যাবত মৃত্যু হওয়া ৩৯৩ জনের মধ্যে ৩১৬ জনই সিলেট জেলার বাসিন্দা, মৌলভীবাজারের ৩০ ও হবিগঞ্জের ১৮ জন।

সর্বশেষ মঙ্গলবার গত ২৪ ঘন্টায় ১৩৬ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে সিলেট জেলায় একজনের। আক্রান্তদের মধ্যে ৮৬ জন সিলেটের, সুনামগঞ্জের ৭জন, হবিগঞ্জের ১৫ জন, মৌলভীবাজারের ৯ এবং আক্রান্ত আরো ১৯ জন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনা আক্রান্তের হার বাড়ছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ