editor

প্রকাশিত: 11:25 PM, June 5, 2021

বাসদ নেতৃবৃন্দের উপর মামলা প্রত্যাহারের দাবিতে বামজোটের বিক্ষোভ

বাসদ নেতৃবৃন্দের উপর মামলা প্রত্যাহারের দাবিতে বামজোটের বিক্ষোভ

বাসদ সিলেট জেলার সমন্বয়ক কমরেড আবু জাফর, বাসদ জেলার সদস্য প্রণব জ্যেতি পাল, জুবায়ের চৌধুরীর নামে মামলা প্রত্যাহারের দাবিতে সিলেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা।
শনিবার (৫ জুন) নগরের কোর্ট পয়েন্টে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
বাম গণতান্ত্রিক জোট সিলেটের সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায়ের সভাপতিত্বে ও সিপিবি সিলেট জেলার নেতা মো. নাবিল এইচের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক কমরেড আনোয়ার হোসেন সুমন, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলার সভাপতি সিরাজ আহমদ, বাসদ (মার্কসবাদী) জেলার সদস্য রেজাউর রহমান রানা, বাসদ সিলেট জেলার নেতা পাপ্পু চন্দ।
এসময় উপস্থিত ছিলেন, যুব ইউনিয়ন সিলেট জেলার সভাপতি খায়রুল হাছান, চারণ সিলেট জেলার সংগঠক নাজিকুল রানা, শ্রমিক ফ্রন্ট নেতা মামুন বেপারি, উদীচী সিলেট জেলার কোষাধ্যক্ষ সন্দীপ দেব, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা, সিলেট নগরের সভাপতি সঞ্জয় কান্ত দাস, ছাত্র ইউনিয়ন মহানগরের সভাপতি হাছান বক্ত চৌধুরী কাওছার, ছাত্রফ্রন্ট মহানগরের আহ্বায়ক সঞ্জয় শর্মা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, গত ২ জুন সিলেট সিটি করপোরেশনের কর্মচারী এবং রিকশা শ্রমিকদের মধ্যে ঘটে যাওয়া ঘটনায় সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ও ষড়যন্ত্রমূলকভাবে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার নেতা বাসদ সমন্বয়ক কমরেড আবু জাফর, বাসদ নেতা প্রণব জ্যোতি পাল ও জুবায়ের আহমেদ চৌধুরী সুমনকে মিথ্যা মামলায় আসামীভূক্ত করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। রিকশা শ্রমিকদের ক্ষোভ-বিক্ষোভকে সিসিক কতৃপক্ষ নাগরিক সমস্যার অংশ হিসেবে সমাধান করা যেখানে যৌক্তিক ছিল, সেখানে অনাকাঙ্খিত ঘটনা সৃষ্টি করে প্রকৃত সমস্যাকে আড়াল করা হয়েছে। মিথ্যা মামলায় জড়িত করার প্রক্রিয়াকে অগণতান্ত্রিক এবং নাগরিক অধিকারের পরিপন্থী বলেও উল্লেখ করেন তারা।
তারা আরও বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমের ভিডিও ফুটেজের মাধ্যমে আমরাসহ নগরবাসী দেখেছি
আবু জাফরসহ বাসদ নেতৃবৃন্দ দুই পক্ষকে শান্ত করার ভূমিকা পালন করেছেন। তবুও উদ্দেশ্য প্রনোদিত ভাবে তাদের উপর মামলা দায়ের করা হয়েছে। ‘
বাম জোট নেতৃবৃন্দ অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবির সুষ্ঠু সমাধানে সিটি করপোরেশনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানান। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ