editor

প্রকাশিত: 5:39 PM, June 8, 2021

সাজানো ঘটনায় নিরীহ ব্যক্তিদের হয়রানি করছেন কাউন্সিলর লায়েক

সাজানো ঘটনায় নিরীহ ব্যক্তিদের হয়রানি করছেন কাউন্সিলর লায়েক

মঙ্গলবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন এলাকাবাসী। এতে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সোয়েব বাসিত।

নিজস্ব প্রতিবেদক
সিলেট সিটি করপোরেশনের ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর একে লায়েক নিজের অপরাধ আড়াল করতে এলাকার নিরপরাধ ব্যক্তিদের আসামী করে হয়রানি করছেন বলে অভিযোগ করেছেন নগরীর মুন্সীপাড়া এলাকাবাসী। তার অফিস ও বাসার গেইট ভাংচুরের ঘটনাকে সাজানো উল্লেখ করে তারা বলেছেন এটি এলাকার প্রতিবাদী মানুষের বিরুদ্ধে লায়েকের গভীর ষড়যন্ত্রের অংশ। মঙ্গলবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন এলাকাবাসী। এতে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সোয়েব বাসিত।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৩ এপ্রিল কাউন্সিলর লায়েক তার অফিসের সাইনবোর্ড ও বাসার গেইট ভাংচুরের ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে ১৫/২০ জন অজ্ঞাতসহ মোট ৩৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। লায়েক এ ঘটনাটিকে রাজনৈতিক ও সিটি কপোরেশনের উন্নয়ন কাজে বাধা এমন ধোয়া তুলে কৌশলে মুল ঘটনাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। মূলত এ ঘটনার সাথে রাজনৈতিক ও সিটি কপোরেশনের ন্যূনতম যোগসুত্রতা নেই বলে আমরা মনে করি। এটি একান্তই লায়েকের ব্যক্তিস্বার্থ সিদ্ধির ঘটনা যা অতীতের তার সৃষ্ট নানা নাটকীয় ঘটনার মত এই ঘটনাটিও তিনি মঞ্চস্থ করার চেষ্টা চালিয়েছেন। কিন্তু সর্বশেষ নানা মহলের সচেতনার কারনে তার সে চেষ্টা ব্যর্থ হয়েছে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, মুন্সিপাড়া এলাকায় ইয়ং ব্রাদার্স ক্লাব, মুন্সিপাড়া জামে মসজিদ ও পঞ্চায়েত কমিটি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ রয়েছে। কারণ লায়েক কাউন্সিলর হওয়ার পর এলাকায় এসব সংগঠন, সংস্থা ও মসজিদ কমিটিকে ক্ষমতার দাপটে তার অনুগত লোকজন দিয়ে কুক্ষিগত করে রেখেছেন। যে কারনে এলাকার মানুষ দীর্ঘদিন থেকে এ নিয়ে প্রতিবাদী ছিলেন। ঘটনার দিন শুক্রবার এলাকার যুব সমাজের পক্ষ থেকে ইয়ং ব্রাদার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিক্ষানবিশ আইনজীবী এম এ লাহিন মসজিদে জুম্মার নামাজের পর মসজিদ কমিটি গঠনের দাবী জানালে লায়েক ক্ষুব্ধ হয়ে উঠেন। যারা এ দাবি জানিয়েছে তিনি তাদের দেখে নেয়ার হুমকি দেন। এক পর্যায়ে ইফতারের পর পরই লায়েক তার বাসায় ৪০/৫০ জন লোক জড়ো করেন। রাত পৌনে ৯ টার দিকে এই লোকজন অস্ত্রসস্ত্রে সঞ্জিত হয়ে এলাকার প্রতিবাদী যুবক ও এসব পরিবারের লোকজন ও তাদের বাসা বাড়িতে হামলার চেষ্টা চালায়। এ সময় আকস্মিকভাবে লায়েকের বাসার লাইট নিভিয়ে দিয়ে পূর্ব থেকে তার বাসায় অবস্থানরত ১০/১৫ জন যুবক শ্লোগান দিয়ে তার অফিসের সাইনবোর্ড ও বাসার গেইট ভাংচুর করে দ্রুত এলাকা ত্যাগ করে।
লিখিত বক্তব্যে বলা হয়, লায়েক নিজে নাটক সাজিয়ে মুহুর্তের মধ্যে তিনি তার বাসা ও অফিসে হামলা হয়েছে এমনটা প্রচার করে বিভিন্ন মহলের সহানুভূতি আদায়ের চেষ্ট করেন। তিনি এ ঘটনায় আমাদের মত নিরীহ লোকজনদের আসামি করে একটি মামলা দায়ের করেন। ঘটনার পরপরই তিনি আমাদেরকে সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। অথচ গত সিটি কপোরেশন নির্বাচনে আমরা অনেকেই তার পক্ষে কাজ করেছি এবং তিনি ঐ নির্বাচনে বিজয়ী হয়েছেন। করোনা মহামারির সময় লায়েক ত্রান গ্রহীতাদের ভূয়া তালিকা তৈরী করে সিটি কপোরেশনে জমা দেন। যে তালিকা পরবর্তীতে সিটি কপোরেশন বাতিল করে নতুন স্বচ্ছ তালিকা তৈরী করে। শুধু তাই নয় ঐ সময় লায়েক সরকার থেকে বরাদ্দকৃত ত্রানের ১২৫ বস্তা চাল জোর করে সিটি কপোরেশন থেকে নিয়ে আসেন। তাৎক্ষনিক বিষয়টি জানাজানি হলে সর্বমহলে তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তীতে ঐ চাল সিটি কপোরেশন ও আইন শৃংঙ্খলা বাহিনীর সহযোগিতায় তার অফিস ও বাসা থেকে উদ্ধার করা হয়। লায়েকের এ ঘটনাটি সে সময়ে গণমাধ্যমে প্রকাশিত হয়। এ ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন তাৎক্ষণিক এক ভিডিও বার্তায় ন্যক্কারজনক এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এর কয়েক দিনের মাথায় দলের ভাবমূর্তি ক্ষুন্নের দায়ে লায়েককে সিলেট মহানগর আওয়ামী লীগ গণমাধ্যমে বিবৃতি দিয়ে দল থেকে বহিস্কার করে। লায়েকের এসব বির্তকিত কর্মকান্ডের প্রতিবাদ করায় তিনি প্রতিবাদি মানুষের উপর চরম ক্ষুব্ধ হয়ে উঠেন। তার ধারণা তার এসব ঘটনা সর্বমহলে প্রচার ও প্রকাশের ক্ষেত্রে এলাকার এসব প্রতিবাদি যুবক-ছাত্র ও পেশাজীবীদের হাত রয়েছে। যে কারনে তিনি তাদেরকে শায়েস্তা করার জন্য হামলা ও ভাংচুরের নাটক সাজিয়ে বিভিন্ন মহলের সহানুভতি আদায় করে তার সকল অপকর্ম ঢাকার চেষ্টা করেন। ঘটনার পর কাউন্সিলর লায়েক বার বারই বলেছেন তার জনপ্রিয়তায় ঈর্শ¦ান্বিত হয়ে একটি মহল এ ঘটনাটি ঘটিয়েছে। তিনি যদি এতই জনপ্রিয় হন তাহলে ঐ ঘটনার পর এখন পর্যন্ত এলাকাবাসী কেন কোন প্রতিবাদ করলেন না।
এলাকাবাসী অভিযোগ করেন, ঘটনার পর থেকে লায়েক সুকৌশলে এলাকার আমিন মিয়াসহ বিভিন্ন ব্যক্তির মাধ্যমে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা বসিয়ে নিরীহ লোকজনের ছবি ধারণ করে সেই ছবিকে ব্যবহার করে নানাভাবে হয়রনির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। লায়েক ও তার বাহিনীর হামলার ঘটনায় ব্যবসায়ী ইরশাদ আলীর মা শাহনাজ বেগম বাদি হয়ে লায়েককে প্রধান আসামি ও আমিন আলীসহ আরো ৬ জনের নাম উল্লেখ করে মোট ৭ জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন মো. শফিক মিয়া, মোহাম্মদ আলী মাহমদ, এমএ লাহিন, ইরশাদ আলী, এডভোকেট আরিফ আহমদ, জাকারিয়া মাসুদ খোকন, মনির হোসেন জীবন, ইসমাইল হোসেন আনন্দ, জয়নাল আবেদীন রাহেল, শরিফ আহমদ, মুন্না খান, সাগর প্রমুখ।

ডিএসএস/৮জুন২০২১/নুরুল

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ