admin
প্রকাশিত: 7:22 PM, June 22, 2021

মঙ্গলবার জলাশয় সংরক্ষণের লক্ষ্যে সিসিক জল্লার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন মেয়র আরিফুল হক চৌধুরী।
নিজস্ব প্রতিবেদক
জল্লারপাড়ের ‘জল্লা’ হবে সিলেট নগরের সবচেয়ে আকর্ষণীয় প্রাকৃতিক স্থান। নগরের মাঝখানে অবস্থিত বৃহৎ এই জলাশয়কে পরিচ্ছন্ন করে উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (২২ জুন) দুপুরে জলাশয় সংরক্ষণের লক্ষ্যে সিসিক জল্লার পরিচ্ছন্নতা অভিযান শুরু করে।
এসময় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, জলাশয়টি সংরক্ষণে চারপাশে রিটেইনিং ওয়াল এবং ওয়াকওয়ে নির্মাণ করা হবে। পাঁচ একর আয়তনের এই জলাশয়টি উন্নয়নের কাজ শুরু করা হয়েছে। পরিচ্ছন্নতার পাশাপাশি সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় বৃহত্তম এ জলাশয়টি দখলমুক্ত করা হবে। এরই মধ্যে জল্লার পশ্চিম পাশে রিটেইনিং ওয়াল, ড্রেন ও ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী বলেন, প্রকৃতিকে সংরক্ষণের মাধ্যমে সিলেট নগরের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে সিসিক কাজ করছে। জল্লা পরিচ্ছন্নতা ও উন্মুক্তকরণ প্রকল্পে একদিকে যেমন জলাশয় সংরক্ষণ হবে অন্যদিকে নগরবাসীর জন্য আরেকটি প্রাকৃতিক বিনোদন কেন্দ্র উপহার পাবেন।
সিসিকের প্রধান প্রকৌশলী মো. নূর আজিজুর রহমান বলেন, জলাশয় সংরক্ষণকে প্রাধান্য দিয়ে জল্লার উন্নয়ন পরিকল্পনা করা হচ্ছে। চারদিকে ওয়াকওয়ে নির্মাণ ও নাগরিকদের বসার ব্যবস্থা রাখা হবে এই প্রকল্পে। জল্লার আবর্জনা পরিষ্কার ও খনন করে এটিকে প্রথমে জলাশয়ে পরিণত করা হবে বলেও জানান তিনি।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী, সিসিকের প্রধান প্রকৌশলী মো. নূর আজিজুর রহমান ছাড়াও এসময় উপস্থিত ছিলেন সিসিকের নির্বাহী প্রকৌশলী মো. আলী আকবর, নির্বাহী প্রকৌশলী মো. শামসুল দহক পাটোয়ারী, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান, মেয়রের সহকারী একান্ত সচিব মো. সোহেল আহমদ, সহকারী প্রকৌশলী তানভীর আমহদ তামিম, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ।
ডিএসএস/২২/জুন/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ