editor

প্রকাশিত: 8:32 PM, June 28, 2021

রোটারির ১৬৮ প্রেসিডেন্টের মধ্যে গ্রেটওয়ানে সিলেটের ফারেছ আহমেদ চৌধুরী

রোটারির ১৬৮ প্রেসিডেন্টের মধ্যে গ্রেটওয়ানে সিলেটের ফারেছ আহমেদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
রোটারি ইন্ট্যারন্যাশাল রোটারি জেলা ৩২৮২- বাংলাদেশ এর ১৬৮টি ক্লাবের মধ্যে শ্রেষ্ঠ ৫ প্রেসিডেন্টের মধ্যে স্থান করে নিলেন সিলেটের রোটারি ই-ক্লাবের প্রেসিডেন্ট ফারেছ আহমেদ চৌধুরী ।

চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু মেজবান হলরুমে আয়োজিত দুইদিনব্যাপী রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ কনফারেন্স ও অ্যাওয়ার্ড ফ্যাস্টিভ্যালে ডিস্ট্রিক্ট গভর্নর ড. বেলাল উদ্দিন আহমদ তাঁর হাতে এই এ্যাওয়ার্ড তুলে দেন। গত ২৫- ২৬শে জুন দুইদিন ব্যাপী ডিস্ট্রিক্ট ৩২৮২ কনফারেন্স ও অ্যাওয়ার্ড ফ্যাস্টিভ্যালে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর.আই.পি.আর পিডিজি জয়নুল আবেদীন।

এছাড়াও অন্যান্যের মধ্যে ডিস্ট্রিক্ট-৩২৮২ এর পিডিজিবৃন্দ, ডিজিএন, ডিজিএনডি, ডিস্ট্রিক্ট সেক্রেটারি, এক্সিকিউটিভ সেক্রেটারি, এসিস্টেন্ট গভর্নরবৃন্দ, ক্লাব প্রেসিডেন্ট বৃন্দ, সারাদেশের রোটারিয়ানরা উপস্থিত ছিলেন ।

রোটারি ই-ক্লাবের প্রেসিডেন্ট ফারেছ আহমেদ চৌধুরী ও তার ক্লাবকে কমিউনিটি সার্ভিস, স্যানিটেশন, ইন্ট্যারন্যাশানাল সার্ভিস,লকষ্ট হাউজ নির্মান, টিউবওয়েল, কোভিট-১৯ সংক্রমনের সময় বিভিন্ন হাসপাতালে পিপিই, ম্যাস্ক-স্যানিটাইজার, রোহিঙ্গা শরণার্তীদের মধ্যে ত্রাণ ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ ও সহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজের জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয় । তিনি রোটারি জেলা ৩২৮২ এর ১৬৮ ক্লাবের মধ্যে শ্রেষ্ঠ ১০ জনের মধ্যে তিনি ৫ম স্থান অর্জন করেন।

এ পুরস্কার প্রাপ্তিতে অনুভূতি ব্যক্ত করে রোটারি ই-ক্লাবের প্রেসিডেন্ট ফারেছ আহমেদ চৌধুরী বলেন, আমরা যারা রোটারি করি আমাদের মুল উদ্দ্যেশ্য হলো অসহায় মানুষের কল্যাণে কাজ করা। আমাদের একটি কাজ যদি অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পারে তাহলে এটাই হবে রোটারি সাথে সংশ্লিষ্ট থাকার স্বার্থকতা। তিনি বলেন, আমি আমার ক্লাবের সকল ক্লাব সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তাদের সকলের সহযোগিতায় সফলভাবে রোটাবর্ষ সম্পন্ন ও ক্লাব পরিচালনা করায় আজকে এই সাফল্য অর্জন করতে পেরেছি বলে আমি মনে করি। আগামীতেও সমাজের উন্নয়নে কাজ করার প্রতয় ব্যক্ত করেন।

ডিএসএস/২৮/জুন/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ