editor
প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২১
নিজস্ব প্রতিবেদক
সিলেটের গোলাপগঞ্জে ৩ ছেলের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারিয়েছেন বাবা।গত শুক্রবার (২ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের পরগনাবাজারে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম তোতা মিয়া (৫০)।
বাবার দ্বিতীয় বিয়ের জের ধরে ঝগড়ার এক পর্যায়ে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন তার তিন ছেলে। পরে হাসপাতালের নেয়ার পথে তোতা মিয়া মারা যান। ঘটনার পর থেকে ছেলেরা পলাতক রয়েছেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী। তিনি এ রিপোর্ট লেখা (রাত সাড়ে ১২টা) পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বলে জানান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তোতা মিয়া ১৫ দিন আগে আগের স্ত্রী দিলারা বেগমকে তালাক দিয়ে নতুন বিয়ে করেছেন। এ বিষয়কে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় তার ৩ ছেলে মাসুম আহমদ, তামিম আহমদ ও নাজিম আহমদের সঙ্গে ঝগড়ার সৃষ্টি হয়। ঝগড়ার এক পর্যায়ে রাত ৮টার দিকে তোতা মিয়ার ছেলেরা অস্ত্র দিয়ে বাবাকে এলোপাতাড়ি আঘাত করেন। প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তোতা মিয়াকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণের পথে তিনি মারা যান।
খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে গোলাপগঞ্জ থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী এ বিষয়ে বলেন, লাশ বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে রয়েছে। শনিবার সকালে ময়না তদন্ত হবে। তোতা মিয়ার ছেলেরা পলাতক রয়েছেন, তাদের গ্রেফতারে অভিযান চলছে।
ডিএসএস/০৩/জুলাই/২০২১/রেদওয়ান
2 সুনামগঞ্জ-০২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ
6 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ
3 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং
8 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার
6 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল
7 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে
6 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।
4 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল