editor
প্রকাশিত: 3:05 PM, July 31, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটে স্বেচ্ছাসেবক দলের সভাপতি মরহুম শফিউল বারী বাবু স্বাস্থ্য সেবা উদ্বোধন ও শিশু খাদ্য বিতরন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে স্বেচ্ছাসেবক দলের সভাপতি মরহুম শফিউল বারী বাবুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি ও মহানগর আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামালের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন (ভার্চুয়াল) বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন (ভার্চুয়াল) স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন (ভার্চুয়াল) স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকি, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাদরাজ জামান, যুগ্ম সম্পাদক মোখলেছুর রহমান মখলিছ, যুগ্ম সম্পাদক জাকারিয়া আলম মামুন, সহ সাধারণ সম্পাদক মহি উদ্দিন মনির। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্বেচ্ছাসেবক দল নেতা শাকিল মুর্শেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান, হবিগন্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমদ, যুগ্ম সম্পাদক সৈয়দ সোহেল, সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা কামাল হাসান জুয়েল, সিরাজুল ইসলাম সিরাজ, তানভির আহমদ চৌধুরী,নামুর আহমদ,দেলওয়ার হোসেন চৌধুরী, আবু আহমদ আনসারী, জাভেদ আহমদ জীবন, এমদাদুল হক স্বপন,আবু সালেহ মোহাম্মদ তাহের, শহীদ আহমদ সাবু, আলতাফ হোসেন টিটু,মনিরুজজামান মনির, রুবেল বক্স, হাসান মইনুূদ্দিন ময়নুল, আবুল কালাম শাহেদ, কামরুল হাসান, মিজানুর রহমাম পাভেল, রাসেল আহমদ খান, জাহাঞ্জীর মিয়া, আজিজ খান সজিব, সালমান আহমদ রানা, দেলওয়ার হোসেন, জুয়েল তালুকদার , হাবিব হোসেন হ্নদয়, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাহসিন মেহদী প্রিন্স, সদরুল ইসলাম লোকমান, ল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটের স্বেচ্ছাসেবক দলের মানবিক কার্যক্রমের প্রশংসা করে দুঃসময়ে এই কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান। তিনি তার বক্তব্যে মরহুম শফিউল বারী বাবুর অসমাপ্ত কাজ সম্পন্ন করতে নেতাকর্মীদের ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ বলেন মরহুম শফিউল বারী বাবুর মধ্যে অসম্ভব সাংগঠনিক দক্ষতা ও গুন ছিল। তার শুন্যতা সহজে পুরন হবার নয়।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল বলেন দেশ ও গনতন্ত্রের এই সংকটময় সময়ে শফিউল বারী বাবুর মতো সৎ ও সাহসী নেতৃত্বের খুবই প্রয়োজন ছিল। তার রেখে যাওয়া স্বপ্ন পুরনে আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে শতাধিক মায়ের মধ্যে শিশু খাদ্য বিতরন করা হয় ও মরহুম শফিউল বারী বাবু স্বাস্থ্য সেবার উদ্বোধন করা হয়।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/৩১/জুলাই/২০২১/রেদওয়ান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।