editor
প্রকাশিত: 4:35 PM, July 31, 2021
নিজস্ব প্রতিবেদক
বাংলাদশেরে সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর এক বিবৃতিতে বলেন, সারাদেশের মতো করোনার গভীর সংকটে সিলেট অঞ্চল। সিলেটে প্রতিদিন করোনায় মৃত্যু ও শনাক্তের হার অতীতের সব রেকর্ড ভঙ্গ করছে। হাসপাতালে শয্যা না পেয়ে গাড়িতে কিংবা আইসিইউ,অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর মর্মান্তিক ঘটনা গনমাধ্যমে প্রকাশিত হচ্ছে। অবিলম্বে আইসিইউ ও ১ হাজার শয্যা বাড়াতে হবে।
আজ শনিবার (৩১ জুলাই) গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, করোনা মহামারি শুরু থেকে বিভিন্ন সময়ে আমাদের দলের পক্ষ থেকে সিলেটের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সিভিল সার্জন বরাবর এই অঞ্চলের মানুষের করোনাকালীন সময়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করাসহ করোনা রোধে বিভিন্ন সুপারিশ পেশ করেছিলাম। কিন্তু করোনাকালীন এই দেড় বছরে মহামারি রোধে কিংবা মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে তেমন কোন পদক্ষেপ নেয়া হয়নি। শুরু থেকে কার্যকর পদক্ষেপ নিলে আজ এই সংকট নাও হতে পারতো।
বিবৃতিতে আবু জাফর বলেন, বিনা চিকিৎসায় মানুষের মৃত্যু স্পষ্টত: হত্যাকান্ড। মানব সভ্যতার কলংক। সরকার কিংবা সংশ্লিষ্টরা এর দায় এড়াতে পারেন না।
বিবৃতিতে বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর অবিলমেব যুদ্ধকালীন পরিস্থিতি বিবেচনা করে সেনাবাহিনীর মেডিকেল কোরের সহায়তায় করোনা চিকিৎসার জন্য সিলেট নগরীতে পর্যাপ্ত আইসিইউ সহ ১হাজার শয্যার ফিল্ড হাসপাতাল এবং উপজেলা পর্যায়ে ২শত শয্যা প্রস্তুত করা, প্রয়োজন বোধে বেসরকারি ক্লিনিক অধিগ্রহন করা,অক্সিজেনের সংকট নিরসন করা, সকল নাগরিকদের ফ্রি করোনার চিকিৎসা করা, প্রাপ্তবয়স্ক সকল নাগরিকদের দ্রুততম সময়ের মধ্যে ভ্যাক্সিন প্রদানের আহ্বান জানান।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/৩১/জুলাই/২০২১/রেদওয়ান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।