editor
প্রকাশিত: 2:02 PM, August 2, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক এস এম তাহফিম মাহমুদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল রোববার বেলা সাড়ে ৪ টায় নগরীর ইবনেসিনা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন তাহফিম। ঈদের দিন বিকালে পা পিছলে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হন তাহফিম। প্রাথমিক চিকিৎসায় সুস্থ না হওয়ায় দুইদিন পর তাকে ভর্তি করা হয় রাগীব রাবেয়া হাসপাতালে। সেখানে তার অবস্থার অবনতি হলে ইবনেসিনা হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। তরুন ছাত্রদল নেতা তাহফিমের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
তাহফিমের ১ম জানাযার নামাজ রোববার বাদ মাগরিব মানিকপীর ( রঃ) এর গোরস্থানের সামনে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও মহানগর বিএনপির সহ সভাপতি ফরহাদ চৌধুরী শামীম, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদ হুসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফ ইকবাল নেহাল, জাকির হুসেন, আব্দুল ওয়াহিদ সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হুসেন সুমন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান সহ জেলা ও মহানগর ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ সহ অংগ সংগঠন সমুহের নেতৃবৃন্দ।
তাহফিমের ২য় জানাযা অনুষ্ঠিত হয় রাত ৯ টা ৩০ মিনিটে গ্রামের বাড়ি ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের বুরাইয়া কামিল মাদ্রাসা মাঠে। পরে তাকে স্থানীয় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০২/আগষ্ট/২০২১/রেদওয়ান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।