editor
প্রকাশিত: 5:09 PM, August 24, 2021

জরুরি ভিত্তিতে সিসিকের হেল্প ডেস্কে যাদের যোগাযোগ করতে বলা হয়েছে
নিজস্ব প্রতিবেদক
সিলেট সিটি করপোরেশন কার্যালয়ে কোভিড-১৯ টিকা সংক্রান্ত হেল্প ডেস্ক চালু করা হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) থেকে নগর ভবনের নিচতলায় স্থাপিত কোভিড-১৯ টিকা সংক্রান্ত হেল্প ডেস্ক থেকে টিকা বিষয়ক সবধরণের তথ্য সেবাদান চালু হয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়ম বহির্ভুতভাবে বা মোবাইলে বার্তা না পেয়ে যারা কোভিড-১৯ টিকা গ্রহণ করেছেন অথবা মোবাইলে বার্তা পেয়ে টিকা গ্রহণ করেছেন কিন্তু টিকা রেজিস্ট্রেশন কার্ডের বারকোড স্কেন করাননি বা করতে পারেনি তাদেরকে জরুরিভিত্তিতে নগরভবনে স্থাপিত হেল্প ডেস্কে যোগাযোগ করতে বলা হয়েছে।
এছাড়া কোভিড-১৯ টিকা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে এবং কোনো সমস্যা হলে সিলেট সিটি কর্পোরেশনের কোভিড-১৯ টিকা সংক্রান্ত হেল্প ডেস্ক নগরবাসীকে সহযোগিতা করবে।
বর্তমানে নগরভবনে স্থাপিত অস্থায়ী কেন্দ্রে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডের ২য় ডোজ টিকা দান চলছে। সিলেট সিটি কর্পোরেশনের দুটি কেন্দ্র ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সিলেট পুলিশ লাইন্স হাসপাতাল কেন্দ্রে যথারীতি মডার্নার ২য় ডোজ এবং সিনোফার্ম টিকার ১ম ডোজ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। মোবাইলে বার্তা প্রাপ্তি সাপেক্ষে টিকা গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে।
এ ক্ষেত্রে মোবাইলে বার্তা না পেয়ে টিকা গ্রহণ করলে টিকা গ্রহণের সনদ পেতে জটিলতা হলে কতৃপক্ষ দায়ী থাকবে না বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিসিক।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৪/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ