editor
প্রকাশিত: 4:58 PM, August 25, 2021

সিলেট বেতারে আঞ্চলিক পরিচালককে সাউথ এশিয়া রেডিও ক্লাবের অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রে আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক-কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বেতার শ্রোতাসংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
বুধবার সিলেট বেতারে শ্রোতাসংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ সিলেট শাখার পক্ষ থেকে আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান ক্লাবের সভাপতি মো: চাঁন মিয়া, সাধারণ সম্পাদক মো: জসীম উদ্দীন, সদস্য শিল্পী আক্তার মীম এবং নুসরাত জাহান নিঝুম।
উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক পদে যোগদান করেন আব্দুল্লাহ মোহাম্মদ তারিক। তিনি পরিচালক পদে পদোন্নতি পাওয়া মো: ফখরুল আলমের স্থলাভিষিক্ত হলেন। সিলেট দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি গ্রামের আব্দুল্লাহ মোহাম্মদ তারিক ১৯৯৯ সালে ১৮তম বিসিএস কর্মকর্তা হিসেব সিলেট বেতারে যোগদান করেন। চাকরি জীবনে তিনি চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট কেন্দ্রে উপ-আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে বদলি হয়ে তিনি ঢাকায় বাণিজ্যিক কার্যক্রমে আঞ্চলিক পরিচালক হিসেবে যোগদান করেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৫/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ