editor
প্রকাশিত: 3:05 PM, August 30, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা বাজার থেকে ১৬ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যার পর তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মুজিবুর রহমান (৪৫) গোলাপগঞ্জ উপজেলার গোলাপনগর সাকিনের মৃত আব্দুছ ছবুরের ছেলে।
আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
তিনি জানান, ১৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি মুজিবুর রহমান। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। ঘন ঘন অবস্থান পরিবর্তন করায় তাকে গ্রেফতারে প্রযুক্তির সহায়তা নেয়া হয়।
লুৎফর রহমান জানান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের সার্বিক দিকনির্দেশনায় গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরীর তত্ত্বাবধানে গোলাপগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ চৌধুরীর নেতৃত্বে বিশেষ অভিযানে ওই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পলাতক আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/৩০/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ