editor

প্রকাশিত: 8:55 PM, November 28, 2021

বিশ্বনাথে খাজাঞ্চী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স প্রীতিগঞ্জ বাজারে নির্মাণের দাবি

বিশ্বনাথে খাজাঞ্চী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স প্রীতিগঞ্জ বাজারে নির্মাণের দাবি

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নে সরকারিভাবে যে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ চলমান রয়েছে, সেই স্বাস্থ্য কমপ্লেক্স ইউনিয়নের প্রীতিগঞ্জ বাজারে কমপ্লেক্সের নামে দান করা জায়গায় নির্মাণের দাবি জানানো হয়েছে।

এই দাবিতে আজ রবিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় স্থানীয় প্রীতিগঞ্জ বাজারে এলাকাবাসীর উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়।

সৎপুর কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শফিকুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, একই মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ক্বারী মাওলানা জমির উদ্দিন, মোহাম্মদপুর গ্রামের শায়েস্তা হোসেন, প্রীতিগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি আবদুল গফুর, সাধারণ সম্পাদক ডা. আফরোজ আলী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সদস্য বখতিয়ার আহমদ, মিছিরুল ইসলাম, জয়নগর গ্রামের আমিনুর রহমান চুনু, প্রয়াগমহল গ্রামের জয়নুল আবেদীন।

বক্তারা বলেন, ‘২০০৭ খাজাঞ্চী ইউনিয়নের পশ্চিম প্রয়াগমহল মৌজায় ৩০ শতক জায়গা খাজাঞ্চী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের নামে রেজিষ্ট্রী করে দেওয়া হয়।

পরে ২০২০ সালে সংশোধনীর মাধ্যমে ফের জায়গাটি রেজিষ্ট্রী ও নামজারি করে দেওয়া হয় কমপ্লেক্সের নামেই।

ওই ৩০ শতক ভূমির দাতা চন্দ্রগ্রাম গ্রামের আবদুল লতিব খান। কিন্তু হঠাৎ করে একটি পক্ষ দাবি তুলেছেন খাজাঞ্চী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স যেন ইউনিয়নের মধ্যবর্তী জায়গায় নির্মাণ করা হয়।

জায়গা দান করার পর, কমপ্লেক্সের নামে রেজিষ্ট্রী ও নামজারির পর হঠাৎ করে মধ্যবর্তী স্থানে নির্মাণের দাবি তোলা অযৌক্তিক। আমরা আশা করব, ইউনিয়নবাসীর স্বার্থে, ইউনিয়নবাসীর স্বাস্থ্যসেবার স্বার্থে পূর্ব নির্ধারিত স্থানে কমপ্লেক্সটি নির্মাণের সাথে ওই পক্ষও একমত হবেন।

সেই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি থাকবে, খাজাঞ্চী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স প্রীতিবাজারে আবদুল লতিব খানের দান করা ওই ৩০ শতক জায়গায়ই যেন নির্মাণ করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদ, ইউপি সদস্য শফিক আহমদ, প্রয়াগমহল গ্রামের তৈমুছ আলী, শফিক খান, মৌরশ খান, আবু মিয়া, ইশাদ আলী, কাবিলপুর গ্রামের আবদুল মনাফ, উম্মর আলী, কামরুল ইসলাম বাদশাহ, মাওলানা আবদুল করিম, সাহাব উদ্দিন, আবদুল হান্নান, চন্দ্রগ্রাম গ্রামের জ্যোতির্ময় দে মতি, কনক রঞ্জন নাথ, বকুল ঠাকুর, সমুজ আলী, হামদরচক গ্রামের মতিউর রহমান, আবদুন নুর, হাজী আছাব আলী, বরকত মিয়া, শামীম আহমদ, নোয়ারাই গ্রামের আবদুল খালিক, পরিমল দাস, রায়পুর গ্রামের আতাউর রহমান, প্রতাপপুর গ্রামের শহিদ আহমদ, ভোলাগঞ্জ গ্রামের মাসুক মিয়া, রফিক আহমদ, খালিক মিয়া, সোনাউদ্দিন, মানিক মিয়া, আবদুল গফুর, তোরন মিয়া, সিরাজ মিয়া, কুড়িখলা গ্রামের আবদুন নুর, আবুল কালাম, নজরুল ইসলাম, গনাইঘর গ্রামের শফিক মিয়া, পাকিছিরি গ্রামের ফেরদৌস মিয়া, রহমান মিয়া, কছির মিয়া, কুতুব মিয়া, ভাটপাড়া গ্রামের ইসলাম উদ্দিন, মুজিবুর রহমান, তেঘরি গ্রামের ফখরুল ইসলাম প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির